উদ্দীপকে সজিবের সংস্থার কার্যক্রমের সাথে বাংলাদেশ. সরকারের কোন কার্যক্রমের সাদৃশ্য রয়েছে। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সজিবের সংস্থার কার্যক্রমের সাথে বাংলাদেশ সরকারের গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের সাথে সামঞ্জস্য রয়েছে।গ্রামীণ সমাজসেবা সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ার আওতাভুক্ত সমন্বিত বহুমুখী গ্রাম উন্নয়ন প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর নিজস্ব স্থানীয় সম্পদ ব্যবহার করে সামর্থ্য ও যোগ্যতার প্রয়োগ ঘটিয়ে চাহিদা পূরণ, সমস্যার সমাধান ও সার্বিক উন্নয়ন প্রচেষ্টা চালানো হয়। যাতে জনগণের জীবনমান উন্নীত হয়, বৃদ্ধি পায় মাথাপিছু আয়। গ্রামীণ সমাজসেবা মূলত গ্রামীণ জনগোষ্ঠীকে কেন্দ্র করে পরিচালিত সমাজসেবা কার্যক্রম। যার লক্ষ্য হচ্ছে দরিদ্র, ভূমিহীন জনগোষ্ঠীর সুপ্ত ক্ষমতার বিকাশ ঘটিয়ে দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সৃষ্টি ও সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধান করে আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। নতুন শতকের পরিবর্তিত পরিস্থিতিতে গ্রামীণ সমাজসেবা পদ্ধতির পরিবর্তন লক্ষ করা যায়। সামগ্রিক গ্রাম উন্নয়ন পদ্ধতির অংশ হিসেবে অনগ্রসর জনগোষ্ঠীর সহায়তা বিষয়টিতে গুরুত্বারোপ করা হয়। অনগ্রসর জনগোষ্ঠীকে দলগতভাবে সংগঠিত হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করা এবং উৎপাদনশীল কর্মকান্ডে অংশগ্রহণের সামর্থ্য সৃষ্টি করা।গ্রামীণ মানবসম্পদ উন্নয়নে সমন্বিত বহুমাত্রিক কৌশল প্রয়োগ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, গ্রাম উন্নয়ন স্কিমের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের অংশায়ন বৃদ্ধি গ্রামীণ সমাজসেবার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সজিবের সংস্থার কার্যক্রমের সাথে বাংলাদেশ. সরকারের কোন কার্…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর