শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বাংলাদেশের কোন সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর। এর লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের গ্রামীণ সমাজসেবা কার্যক্রমকে নির্দেশ করা হয়েছে।গ্রামীণ সমাজসেবা সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ার আওতাভুক্ত সমন্বিত বহুমুখী গ্রাম উন্নয়ন প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর নিজস্ব স্থানীয় সম্পদ ব্যবহার করে সামর্থ্য ও যোগ্যতার প্রয়োগ ঘটিয়ে সার্বিক উন্নয়ন প্রচেষ্টা চালানো হয়।বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর প্রকাশিত 'Social Services in Bangladesh [গণিত] গ্রন্থে বলা হয়েছে- "গ্রামীণ সমাজসেবা বলতে বোঝায় গ্রাম উন্নয়নের সেই বহুমুখী ও সমন্বিত প্রক্রিয়া, যার মাধ্যমে ভূমিহীন ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর সাংগঠনিক প্রতিভা, নেতৃত্ব প্রদান এবং উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষমতা এমনভাবে বিকশিত করার প্রচেষ্টা চালানো হয় যাতে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সকল জনগণের সুষম ও সার্বিক কল্যাণ সাধন এবং মানবসম্পদের উন্নয়ন করা যায়।"মোটকথা, গ্রামীণ সমাজসেবা মূলত গ্রামীণ জনগোষ্ঠীকে কেন্দ্র করে পরিচালিত সমাজসেবা কার্যক্রম, যার লক্ষ্য হচ্ছে দরিদ্র, ভূমিহীন জনগোষ্ঠীর সুপ্ত ক্ষমতার বিকাশ ঘটিয়ে দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান করে আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। যেহেতু গ্রামীণ সমাজসেবা কার্যক্রম ১৯৭৪ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। তাই `বলা যায়, উদ্দীপকে গ্রামীণ সমাজসেবা কার্যক্রমকে নির্দেশ করছে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বাংলাদেশের কোন সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমকে নির্দেশ করা …

উদ্দীপক

গ্রামীণ হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৯৭৪ সালে একটি সরকারি কর্মসূচি গ্রহণ করা হয়। উক্ত কর্মসূচির আওতায় বৃত্তিমূলক প্রশিক্ষণ, সুদমুক্ত ঋণ, সামাজিক শিক্ষা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

ঢাকা সিটি কলেজ · 2025

উত্তর

USS-এর পূর্ণরূপ হলো Urban Social Service.

উত্তর

শহর সমাজসেবা (USS) হলো বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রথম সমাজসেবা কার্যক্রম। এটি শহরের জনগোষ্ঠীর দরিদ্র ও বস্তিতে বসবাসকারী সমষ্টির উন্নয়নভিত্তিক কার্যক্রম। আর্থিক ও কারিগরি সহায়তার মাধ্যমে জীবনযাত্রার মান তথা আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে শহর সমাজসেবা পরিচালিত হয়। ১৯৫৫ সালে ঢাকার কায়েতটুলীতে সর্বপ্রথম এ কার্যক্রম চালু হয়।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের গ্রামীণ সমাজসেবা কার্যক্রমকে নির্দেশ করা হয়েছে।গ্রামীণ সমাজসেবা সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ার আওতাভুক্ত সমন্বিত বহুমুখী গ্রাম উন্নয়ন প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর নিজস্ব স্থানীয় সম্পদ ব্যবহার করে সামর্থ্য ও যোগ্যতার প্রয়োগ ঘটিয়ে সার্বিক উন্নয়ন প্রচেষ্টা চালানো হয়।বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর প্রকাশিত 'Social Services in BangladeshBangladesh^{\prime} গ্রন্থে বলা হয়েছে- "গ্রামীণ সমাজসেবা বলতে বোঝায় গ্রাম উন্নয়নের সেই বহুমুখী ও সমন্বিত প্রক্রিয়া, যার মাধ্যমে ভূমিহীন ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর সাংগঠনিক প্রতিভা, নেতৃত্ব প্রদান এবং উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষমতা এমনভাবে বিকশিত করার প্রচেষ্টা চালানো হয় যাতে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সকল জনগণের সুষম ও সার্বিক কল্যাণ সাধন এবং মানবসম্পদের উন্নয়ন করা যায়।"মোটকথা, গ্রামীণ সমাজসেবা মূলত গ্রামীণ জনগোষ্ঠীকে কেন্দ্র করে পরিচালিত সমাজসেবা কার্যক্রম, যার লক্ষ্য হচ্ছে দরিদ্র, ভূমিহীন জনগোষ্ঠীর সুপ্ত ক্ষমতার বিকাশ ঘটিয়ে দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান করে আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। যেহেতু গ্রামীণ সমাজসেবা কার্যক্রম ১৯৭৪ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। তাই `বলা যায়, উদ্দীপকে গ্রামীণ সমাজসেবা কার্যক্রমকে নির্দেশ করছে।

উত্তর

গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম সফলতার সাথে পরিচালিত হচ্ছে।১৯৭৪ সালে মাত্র ১১টি থানায় পল্লি সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়, যা পরবর্তীতে ৪৮৫টি উপজেলায় সম্প্রসারিত হয়। গ্রামীণ অর্থনীতির পুনর্গঠনের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে গ্রামীণ জনগোষ্ঠীর মাথাপিছু আয় বৃদ্ধি করা এবং সর্বোপরি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে জীবনমান উন্নয়ন করার ক্ষেত্রে গ্রামীণ সমাজসেবা কার্যক্রমগুলো বাস্তবধর্মী। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে প্রথমেই কর্মদল গঠন করা হয়। সেখানে মহিলাদের অগ্রাধিকার প্রদান করে। পরবর্তীতে প্রয়োজনের প্রেক্ষিতে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। নিম্ন আয়ের জনগণ বিশেষ করে বেকার ও অর্ধবেকারদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে ঋণ সংস্থানসহ কর্মসংস্থানের ব্যবস্থা করে। ফলে তারা অর্থনৈতিকভাবে সবল হয়ে উঠে। পুঁজি সমস্যা সমাধানের লক্ষ্যে ঘূর্ণায়মান তহবিলের মাধ্যমে সুদমুক্ত ঋণদান ব্যবস্থা করা হয়। ফলে ক্ষুদ্র উদ্যোগ গ্রহণের পথ মসৃণ হয়। প্রাথমিক স্বাস্থ্য সহায়তা কার্যক্রমের আওতায় স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, পুষ্টিজ্ঞান প্রদান, বিশুদ্ধ খাবার পানির ব্যবহার নিশ্চিতকরন, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারসহ বিভিন্ন কর্মকাণ্ড সুস্বাস্থ্যের নিশ্চয়তা দান করে। মা ও শিশু স্বাস্থ্য সুনিশ্চিত করতে পল্লি মাতৃকেন্দ্র প্রকল্প কার্যকর ভূমিকা রাখে। মাতৃত্বকালীন বিভিন্ন সুবিধাদানের মাধ্যমে শিমুর বিকাশকে গুরুত্বারোপ করা হয়। গ্রামীণ জনগণের অজ্ঞতা ও নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষা চালু করে বয়স্ক ও ছেলেমেয়েদের সাক্ষর জ্ঞান প্রদান করে থাকে। এছাড়াও অন্যান্য সম্পূরক কার্যক্রমগুলো গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নকে নিশ্চিত করে।পরিশেষে বলা যায়, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম সফলতার সাথে পরিচালিত হচ্ছে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।