উদ্দীপকে সরকারি সমাজসেবার কোন কার্যক্রমটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সরকারি সমাজসেবা কার্যক্রমের শহর সমাজসেবা (USS) কার্যক্রমটি ফুটে উঠেছে।দরিদ্র মানুষের ভিড়ে শহরে বস্তি এলাকার উদ্ভব হয়। যেখানে ন্যূনতম মৌল মানবিক চাহিদার ঘাটতি থাকে। শহরাঞ্চলের এই বস্তিবাসী মানুষের জন্য শহর সমাজসেবা কার্যক্রম পরিচালিত হয়। শহর সমাজসেবা মূলত বস্তিবাসীদের বসবাসের পরিবেশ উন্নয়ন, বস্তিবাসীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, বস্তিবাসী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয় সাধনের লক্ষ্যে কাজ করে। শিশুদের চিত্তবিনোদনের জন্য খেলার মাঠসহ অন্যান্য উদ্যোগ গ্রহণ করে, স্বাস্থ্যসেবা দেয়। সর্বোপরি গ্রামের মানুষগুলোকে শহর থেকে আবার গ্রামে ফিরে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপযুক্তকরণে 'পদক্ষেপ গ্রহণ করে।সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকে যে বস্তি সমস্যা তুলে ধরা হয়েছে, এ সমস্যার সমাধানে সরকার মূলত শহর সমাজসেবা কার্যক্রম পদক্ষেপ নিয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সরকারি সমাজসেবার কোন কার্যক্রমটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর