শহরের বস্তিবাসীর জীবনমান উন্নয়নে কী কী ভূমিকা পালন করে প্রতিষ্ঠানটি তা তুলে ধর।
উত্তর: শহরের বস্তিবাসী মানুষের জীবনমান উন্নয়নে শহর সমাজসেবা (USS) কার্যক্রমে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়। শহর সমাজসেবা কার্যক্রমের অধীনে কারিগরি প্রশিক্ষণ ও অর্থনৈতিককার্যক্রমের ব্যবস্থা করা হয়। যেখানে সেলাই, বুনন, ড্রাইভিং, বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত, সূচিশিল্প, পোশাকশিল্প প্রভৃতি শেখানো হয়। পরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। দ্বিতীয়ত, বস্তির অজ্ঞ ও নিরক্ষর জনগণকে শিক্ষিত করার জন্য সেসব শিক্ষাবিষয়ক কার্যক্রম রয়েছে, সেগুলোর মধ্যে প্রাথমিক ও নৈশ বিদ্যালয়, বয়স্ক শিক্ষাকেন্দ্র, ধর্মীয় শিক্ষা প্রভৃতি। তৃতীয়ত, পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানির জন্য সচেতনতাসহ আরও যেসব কাজ করা হয় তা হলো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা তৈরি ও খাল খনন, পরিচ্ছন্নতা অভিযান প্রভৃতি। চতুর্থত, বস্তিবাসীর স্বাস্থ্যরক্ষায় দাতব্য চিকিৎসালয় ও স্বাস্থ্যকেন্দ্র, রোগ প্রতিরোধমূলক টিকা ও ইনজেকশন প্রদান, পরিবার পরিকল্পনা কার্যক্রম, মাতৃমঙ্গল ও শিশুকল্যাণ কেন্দ্র স্থাপন, শিশু স্বাস্থ্য কার্যক্রম, স্বাস্থ্য ও শিশু শিক্ষা প্রভৃতি কার্যক্রম গ্রহণ করে। পঞ্চমত, চিত্তবিনোদনের লক্ষ্যে খেলার মাঠ ও শিশু পার্ক স্থাপন, ক্লাব ও পাঠাগার স্থাপন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, কমিউনিটি সেন্টার স্থাপন প্রভৃতি পদক্ষেপ নেয়। এ ছাড়াও যুব উন্নয়নমূলক কার্যক্রম এবং পারিবারিক ঋণদান কর্মসূচিও রয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
শহরের বস্তিবাসীর জীবনমান উন্নয়নে কী কী ভূমিকা পালন করে প্রতিষ্ঠানটি…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর