উদ্দীপকে তানিয়ার এলাকার জন্য সরকারের শহর সমাজসেবা কার্যক্রমের কোন কার্যক্রম প্রয়োজ্য? নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকের তানিয়ার এলাকার জন্য সরকারের শহর সমাজসেবা কার্যক্রমের 'পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম'টি প্রযোজ্য।শহরাঞ্চলে, বিশেষভাবে বস্তি এলাকার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি শহর সমাজসেবার অন্যতম কাজ। এছাড়াও বিভিন্ন অর্থনৈতিক, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে উক্ত সমাজে বসবাসরত মানুষদের বিশেষ করে যুবকদের গঠনমূলক কাজে নিয়োগ করে অসামাজিক কার্যকলাপ হতে শহর সমাজকে মুক্ত রাখার চেষ্টা করা হয়। উদ্দীপকের তানিয়া তার মা-বাবার সাথে বস্তিতে বসবাস করে। এমন এলাকায় স্বাস্থ্যকর পরিবেশ ও বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা এবং তা সংরক্ষণের উপায় নিয়ে পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমের আওতায় বস্তিতে নোংরা পরিবেশের উন্নয়ন, বিশুদ্ধ পানির সরবরাহ, সুস্থ-স্বাভাবিক ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির কার্যক্রম পরিচালিত হবে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তানিয়ার এলাকার জন্য সরকারের শহর সমাজসেবা কার্যক্রমের কোন ক…
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর