উদ্দীপকে বাংলাদেশের কোন সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের গ্রামীণ সমাজসেবা কার্যক্রমকে নির্দেশ করা হয়েছে।গ্রামীণ সমাজসেবা সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ার আওতাভুক্ত সমন্বিত বহুমুখী গ্রাম উন্নয়ন প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর নিজস্ব স্থানীয় সম্পদ ব্যবহার করে সামর্থ্য ও যোগ্যতার প্রয়োগ ঘটিয়ে সার্বিক উন্নয়ন প্রচেষ্টা চালানো হয়।বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর প্রকাশিত 'Social Services in Bangladesh [গণিত] গ্রন্থে বলা হয়েছে- "গ্রামীণ সমাজসেবা বলতে বোঝায় গ্রাম উন্নয়নের সেই বহুমুখী ও সমন্বিত প্রক্রিয়া, যার মাধ্যমে ভূমিহীন ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর সাংগঠনিক প্রতিভা, নেতৃত্ব প্রদান এবং উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষমতা এমনভাবে বিকশিত করার প্রচেষ্টা চালানো হয় যাতে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সকল জনগণের সুষম ও সার্বিক কল্যাণ সাধন এবং মানবসম্পদের উন্নয়ন করা যায়।"মোটকথা, গ্রামীণ সমাজসেবা মূলত গ্রামীণ জনগোষ্ঠীকে কেন্দ্র করে পরিচালিত সমাজসেবা কার্যক্রম, যার লক্ষ্য হচ্ছে দরিদ্র, ভূমিহীন জনগোষ্ঠীর সুপ্ত ক্ষমতার বিকাশ ঘটিয়ে দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান করে আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। যেহেতু গ্রামীণ সমাজসেবা কার্যক্রম ১৯৭৪ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। তাই. `বলা যায়, উদ্দীপকে গ্রামীণ সমাজসেবা কার্যক্রমকে নির্দেশ করছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের কোন সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমকে নির্দেশ করা …
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর