উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংস্থাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জাতিসংঘের বিশেষ সংস্থা ইউএনডিপি (UNDP)-কে ইঙ্গিত করা হয়েছে। বিশ্বব্যাপী আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে জাতিসংঘের শে অঙ্গসংগঠনগুলো কাজ করছে ইউএনডিপি তার অন্যতম। এর পূর্ণ ৰূপ United Nations Development Programme। ১৯৬৫ সালের নভেম্বর মাসে এ সংস্থা গঠিত হলেও ১৯৬৬ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। ইউএনডিপি বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর অংশীদারিত্বের ভিত্তিতে টেকসই জাতি গঠনের লক্ষ্যে কাজ করে। এছাড়া এর অন্যতম উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী দারিদ্র্য হ্রাস করা। সেইসাথে সংস্থাটি ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত SDG (Sustainable Development Goals) লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করছে। যেসব দেশের শাসনকাঠামো তুলনামূলকভাবে দুর্বল সেসব দেশের গণতান্ত্রিক সরকারব্যবস্থা শক্তিশালীকরণে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার সাধন করা এর অন্যতম উদ্দেশ্য। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা এবং দুর্যোগ পরবর্তী সময়ে সহায়তা ও পরিবেশের উন্নয়নেও সংস্থাটি কার্যকর ভূমিকা রাখে। ইউএনডিপি বিশ্বব্যাপী মানবাধিকার সংরক্ষণ, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নে নারীর অংশীদারিত্ব বৃদ্ধি এবং বেকার যুবক- যুবমহিলাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। মূলত বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে ইউএনডিপি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। কাজেই বলা যায়, উদ্দীপকে আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপি (UNDP)-কে ইঙ্গিত করা হয়েছে ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংস্থাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর