মানবাধিকার সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিতকৃত আন্তর্জাতিক সংস্থার ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: মানবাধিকার সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিতকৃত আন্তর্জাতিক সংস্থা তথা UNDP অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউএনডিপির মানবাধিকার কর্মসূচি ' (এইচআরপি) প্রকল্পটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যমান মানবাধিকার বিষয়ক কাঠামোর সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করছে। একইসাথে বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলোর কর্মকাণ্ডকে এগিয়ে নিতে নাগরিক সমাজের প্রধান উদ্যোগগুলোকেও এর মাধ্যমে সহায়তা করা হয়। এ কর্মসূচিতে বিশেষভাবে নারী ও কর্মবয়সী মেয়ে, শিশু ও তরুণ, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু প্রতিবন্ধী, দলিত ও অন্যান্য সংখ্যালঘুসহ অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নজর দেওয়া হয়। এছাড়া পরিবেশ ও জ্বালানি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে UNDP দু'ভাবে সাহায্য করছে। একটি হলো জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, দ্বিতীয়টি হলো পরিবেশ ও 'টেকসই উন্নয়ন। গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণে UNDP মন্ট্রিল প্রোটোকলের আওতায় বাংলাদেশকে সহায়তা দিচ্ছে। UNDP এর মাধ্যমে বাংলাদেশ ও Global Environment Facility (GEF) ইট প্রস্তুত কারখানায় জ্বালানি সক্ষমতা বাড়ানোর জন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করে । সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোর মানবাধিকার সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নসহ সামগ্রিক উন্নয়ন ব্যবস্থায় UNDP এবং তার উন্নয়ন সহযোগী সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
মানবাধিকার সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিতকৃত আন্তর্জাতিক…
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর