শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে রফিকের ছেলেমেয়েদের কোন চাহিদাটি প্রকটভাবে অপূরণীয় থেকে যাচ্ছে। এর অপূরণজনিত প্রভাবগুলো কী কী?

উত্তর: উদ্দীপকে রফিকের ছেলেমেয়েদের চিত্তবিনোদনের চাহিদাটি প্রকটভাবে অপূরণীয় থেকে যাচ্ছে। চিত্তবিনোদনের চাহিদার অপূরণজনিত নানাবিধ প্রভাব রয়েছে। নির্মল, আনন্দ ও আমোদ-প্রমোদ লাভের পন্থাই হলো চিত্তবিনোদন । প্রাত্যাহিত জীবনে চিত্তবিনোদন লাভের নানারকম মাধমের উপস্থিতি রয়েছে। যেমন— খেলাধুলা, নাচগানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়া, রেডিও শোনা, টেলিভিশন দেখা, পত্রিকা পড়া, দর্শনীয় স্থান উপভোগ করা ইত্যাদি । উদ্দীপকে রফিকের ছেলেমেয়েদের বেড়াতে নিয়ে যেতে না পারা এবং ঘরে রেডিও টেলিভিশনের ব্যবস্থা না থাকা তাই চিত্তবিনোদনের অভাবকে ইঙ্গিত করছে। চিত্তবিনোদন আমাদের মৌলিক মানবিক চাহিদা। যার অপূরণজনিত কারণে নানা ধরনের সমস্যা হতে পারে । প্রথমত, শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। একটি শিশুর যেমন খাদ্য বা বস্ত্রের প্রয়োজন তেমনি তার চিত্তবিনোদনের প্রয়োজন । চিত্তবিনোদনের মাধ্যমে সে তার প্রতিভাকে বিকশিত করতে সক্ষম হয়। দ্বিতীয়ত, সামাজিকীকরণ প্রক্রিয়ায় ত্রুটি ঘটবে। চিত্তবিনোদনের চাহিদা পূরণে ঘাটতি থাকলে বন্ধ-বান্ধব বা সমাজের অন্যান্যদের সাথে সঠিক বা প্রত্যাশিত ব্যবহার করতে ব্যর্থ হতে পারে । তৃতীয়ত, নৈতিক পদস্খলনের সম্ভাবনা তৈরি হয়। চিত্তবিনোদন মানুষের শুভচিন্তাকে জাগ্রত করে। নৈতিক শক্তিকে যথার্থ উন্নয়নের মাধ্যমে জীবনের সঠিক মূল্যায়ন ঘটায়। চতুর্থত, মনোসামাজিক বিভিন্ন সমস্যার উদ্ভব হতে পারে। চিত্তবিনোদন বা খেলাধুলার ফলে অন্যের সাথে যোগাযোগ বৃদ্ধি পায়। মন শক্তিশালী হয়। কিন্তু এই সুযোগ না থাকলে বিভিন্ন মনোসামাজিক রোগের সৃষ্টি হয়। পঞ্চমত, চিত্তবিনোদনের অভাবে মানবসম্পদ উন্নয়ন বাধাগ্রস্ত হয়। মানবসম্পদ হলো মৌল মানবিক চাহিদা পূরণের মাধ্যমে একজন বিকশিত মানুষ যার মাধ্যমে দেশের উন্নয়ন ঘটানো যায়। চিত্তবিনোদনের অভাবে তা বাধাগ্রস্ত হয়। সুতরাং, বলা যায়, চিত্তবিনোদনের চাহিদা পূরণের অভাবে উপরিউক্ত 'সমস্যাগুলো দেখা দিতে পারে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে রফিকের ছেলেমেয়েদের কোন চাহিদাটি প্রকটভাবে অপূরণীয় থেকে য…

উদ্দীপক

পাঁচ সন্তানের জনক রফিক তার ছেলেমেয়েদের ভরণপোষণ দিতেই হিমশিম খাচ্ছে। তাদেরকে রফিক কখনো বেড়াতেও নিয়ে যেতে পারে না। তাদের ঘরে কোনো রেডিও টেলিভিশন পর্যন্ত নেই। বাচ্চাগুলো ঘরবন্দি পরিবেশে থেকে কেমন অদ্ভুত অসামাজিক আচরণ করে ।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024

উত্তর

বাংলাদেশের প্রধান ৩টি সমস্যা হচ্ছে— জনসংখ্যা সমস্যা, বেকারত্ব ও অপুষ্টি।

উত্তর

সাধারণত অপ্রাপ্তবয়স্ক কোনো ছেলে ও মেয়ে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তাকে বলা হয় বাল্যবিবাহ'। আইনগত দিক থেকে আইনের দ্বারা নির্ধারিত বয়সের পূর্বের বিয়েকে বাল্যবিবাহ বলে। বর্তমানে আইন অনুযায়ী মেয়েদের বিবাহের সর্বনিম্ন বিয়স ১৮ এবং ছেলেদের ২১ বছর নির্ধারণ করা হয়। এর পূর্বে ছেলে বা মেয়ের বিবাহ হলে তা বাল্যবিবাহ হিসেবে বিবেচিত হয় ।

উত্তর

উদ্দীপকে রফিকের ছেলেমেয়েদের চিত্তবিনোদনের চাহিদাটি প্রকটভাবে অপূরণীয় থেকে যাচ্ছে। চিত্তবিনোদনের চাহিদার অপূরণজনিত নানাবিধ প্রভাব রয়েছে। নির্মল, আনন্দ ও আমোদ-প্রমোদ লাভের পন্থাই হলো চিত্তবিনোদন । প্রাত্যাহিত জীবনে চিত্তবিনোদন লাভের নানারকম মাধমের উপস্থিতি রয়েছে। যেমন— খেলাধুলা, নাচগানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়া, রেডিও শোনা, টেলিভিশন দেখা, পত্রিকা পড়া, দর্শনীয় স্থান উপভোগ করা ইত্যাদি । উদ্দীপকে রফিকের ছেলেমেয়েদের বেড়াতে নিয়ে যেতে না পারা এবং ঘরে রেডিও টেলিভিশনের ব্যবস্থা না থাকা তাই চিত্তবিনোদনের অভাবকে ইঙ্গিত করছে। চিত্তবিনোদন আমাদের মৌলিক মানবিক চাহিদা। যার অপূরণজনিত কারণে নানা ধরনের সমস্যা হতে পারে । প্রথমত, শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। একটি শিশুর যেমন খাদ্য বা বস্ত্রের প্রয়োজন তেমনি তার চিত্তবিনোদনের প্রয়োজন । চিত্তবিনোদনের মাধ্যমে সে তার প্রতিভাকে বিকশিত করতে সক্ষম হয়। দ্বিতীয়ত, সামাজিকীকরণ প্রক্রিয়ায় ত্রুটি ঘটবে। চিত্তবিনোদনের চাহিদা পূরণে ঘাটতি থাকলে বন্ধ-বান্ধব বা সমাজের অন্যান্যদের সাথে সঠিক বা প্রত্যাশিত ব্যবহার করতে ব্যর্থ হতে পারে । তৃতীয়ত, নৈতিক পদস্খলনের সম্ভাবনা তৈরি হয়। চিত্তবিনোদন মানুষের শুভচিন্তাকে জাগ্রত করে। নৈতিক শক্তিকে যথার্থ উন্নয়নের মাধ্যমে জীবনের সঠিক মূল্যায়ন ঘটায়। চতুর্থত, মনোসামাজিক বিভিন্ন সমস্যার উদ্ভব হতে পারে। চিত্তবিনোদন বা খেলাধুলার ফলে অন্যের সাথে যোগাযোগ বৃদ্ধি পায়। মন শক্তিশালী হয়। কিন্তু এই সুযোগ না থাকলে বিভিন্ন মনোসামাজিক রোগের সৃষ্টি হয়। পঞ্চমত, চিত্তবিনোদনের অভাবে মানবসম্পদ উন্নয়ন বাধাগ্রস্ত হয়। মানবসম্পদ হলো মৌল মানবিক চাহিদা পূরণের মাধ্যমে একজন বিকশিত মানুষ যার মাধ্যমে দেশের উন্নয়ন ঘটানো যায়। চিত্তবিনোদনের অভাবে তা বাধাগ্রস্ত হয়। সুতরাং, বলা যায়, চিত্তবিনোদনের চাহিদা পূরণের অভাবে উপরিউক্ত 'সমস্যাগুলো দেখা দিতে পারে।

উত্তর

বাংলাদেশে মৌলিক চাহিদা হিসেবে খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসাসেবা পূরণে ব্যর্থতার কারণে চিত্তবিনোদন অবহেলিত মৌল মানবিক চাহিদায় পরিণত হয়েছে। কিন্তু সুস্থ, সবল, কর্মক্ষম এবং অর্থবহ জীবনযাপনের জন্য চিত্তবিনোদনের অবস্থাকে কোনোক্রমেই খাটো করে দেখা উচিত নয়। কারণ চিত্তবিনোদন ক্লান্তি, হতাশা, দুশ্চিন্তা ও অশান্তি দূর করে দৈহিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, যাত্রানুষ্ঠান; জারিগান, সারিগান, পুঁথি, 'কবিগান ইত্যাদি চিত্তবিনোদন আজ আর নেই। সেই সাথে চরম দারিদ্র্যের সাথে সর্বদা লড়াই করা গ্রামীণ জনগোষ্ঠী জীবিকার তাড়নায় সদা ব্যস্ত থাকে বলে তাদের চিত্তবিনোদনের মতো বাড়তি বিলাসিতার করার সুযোগ নেই। বর্তমানে বাংলাদেশে বিনোদন হিসেবে টিভি, ভিসিআর, রেডিও, সিনেমা ইত্যাদি জনপ্রিয়তা পেয়েছে। ১৯৯৩ সালে আকাশ সংস্কৃতি উন্মুক্ত করায় বাংলাদেশের জনগণ এখন দেশ- বিদেশের নানা ধরনের অনুষ্ঠান ও সিনেমা ঘরে বসে উপভোগ করতে পারছে। ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের বড় শহরগুলোতে নানারকম পার্ক যেমন— শিশুপার্ক, বোটানিক্যাল গার্ডেন, ফয়'স লেক, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক ইত্যাদি উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির বিনোদনের একটি অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু নিম্ন আয়ের মানুষ এ ধরনের সুযোগ গ্রহণ করতে সমর্থ নয়। বাংলাদেশে বিনোদন, এখন পর্যন্ত ব্যাপক গুরুত্ব পায়নি। বিনোদনের যেসব সুযোগ রয়েছে তা কেবল অর্থশালীদের হাতেই জিম্মি নিম্নবিত্ত বিশেষ করে গ্রামীণ জনগণ এ চাহিদা পূরণ হতে একেবারেই বঞ্চিত।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।