উদ্দীপকে বর্ণিত সংস্থাটির নাম কী? এর কার্যক্রমসমূহ উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংস্থাটির নাম UNICEF বা (United Nations Children's Fund) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা UNICEF বাংলাদেশে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। যেমন- ১. স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম : বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এদেশে ব্যাপক হারে শিশুমৃত্যুর হার বেড়ে যায়। শিশু ও প্রসূতি মৃত্যুর হার রোধ ও তাদের অবস্থার উন্নতির জন্য ইউনিসেফ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যেমন— শিশু কল্যাণ কেন্দ্র স্থাপন, স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ, যন্ত্রপাতি, ঔষধ সরবরাহ, বিশুদ্ধ পানি, সরবরাহের জন্য টিউবওয়েল স্থাপন সুষ্ঠু স্যানিটেশন ব্যবস্থাসহ সংক্রামক ব্যাধি থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে টিকা, ইনজেকশন কার্যক্রম পরিচালনা করে সাফল্য অর্জন করে যাচ্ছে। ২. পুষ্টিবিষয়ক কার্যক্রম : পুষ্টিহীনতার কারণে এদেশের মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। পুষ্টিহীনতা সমস্যা দূরকীকরণে ইউনিসেফ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যেমন— পুষ্টি বিষয় জ্ঞানদান, কর্মীদের পুষ্টি প্রশিক্ষণদানের মাধ্যমে প্রসূতি ও শিশু মৃত্যুর হার রোধ, পুষ্টি জরিত পরিচালনা, পুষ্টিকর খাদ্র উৎপাদন ও সংরক্ষণ, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য টিউওয়েল স্থাপন প্রভৃতি। ৩. শিক্ষা কার্যক্রম : বাংলাদেশে সার্বজনীন শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পুরাতন প্রতিষ্ঠান সংস্কার, শিক্ষকদের প্রশিক্ষণ, দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে নানা ধরনের শিক্ষা উপকরণ সরবরাহ প্রভৃতি কার্যক্রম পরিচালনা করছে। ৪. শিশুশ্রম প্রতিরোধ : দেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের রক্ষা করা ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ইউনিসেফের ভূমিকা যথেষ্ট অর্থবহ। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, শিশু কল্যাণে ইউনিসেকের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংস্থাটির নাম কী? এর কার্যক্রমসমূহ উল্লেখ কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর