উদ্দীপকে সরকারের কোন কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সরকারের শহরে সমাজসেবা কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে। :শহর সমাজসেবা কার্যক্রম বাংলাদেশে সরকারি পর্যায়ে গৃহীত শহর জনসমষ্টির উন্নয়নে একটি বৃহত্তম কার্যক্রম। এ কর্মসূচির মাধ্যমেই সরকারি সমাজসেবায় গোড়াপত্তন ঘটে। ভারত বিভক্তির ফলে সৃষ্ট পূর্ব পাকিস্তানের মোহাজের সমস্যার সমাধানে জাতিসংঘের সহায়তায় ১৯৫৪ সালে পরীক্ষামূলকভাবে এবং ১৯৫৫ সালে কায়েতটুলীতে শহর সমষ্টি উন্নয়ন প্রকল্প (Urban Community Development Project-UCDP) চালু হয়, যা পরবর্তীতে সারাদেশে বিস্তৃতি লাভ করে। শহর বা বস্তি এলাকার স্বাস্থ্য পয়োনিষ্কাশনসহ বিভিন্ন ক্ষেত্রে শহর 'সমাজসেবা কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে একটি ক্ষেত্র হলো কারিগরি প্রশিক্ষণ ও অর্থনৈতিক কার্যক্রম। শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার যুবক ও যুব নারী এবং মহিলাদের কুটিরশিল্পসহ বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। এগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে সেলাই ও উল বুনন; পাট, বাঁশ ও বেতের কাজ; কার্পেট, মাদুর ও পুতুল তৈরি; বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের কাজ; মোটর ড্রাইভিং, বাইসাইকেল ও রিকশা মেরামত; কম্পিউটার, রেডিও ও টিভি মেরামত; টাইপ ও শর্টহ্যান্ড প্রভৃতি। উদ্দীপকের কবির মূলত এ প্রশিক্ষণ গ্রহণ করেছে।তাই উদ্দীপকে সরকারের শহরের সমাজসেবা কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সরকারের কোন কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর