উপজেলা চেয়ারম্যান কোন সমাজসেবার আওতায় উদ্যোগটি গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে গ্রামীণ সমাজসেবা কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। গ্রামীণ সমাজসেবা কর্মসূচি বা Rural Social Service এর মাধ্যমে গ্রামীণ অঞ্চলের দরিদ্র ও অসহায় জনগণের আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হয়। গ্রামীণ সমাজসেবা বলতে সমষ্টি উন্নয়ন পদ্ধতির মাধ্যমে গ্রাম উন্নয়নমূলক কর্মসূচিকে বোঝায়। এটি একটি বহুমুখী উন্নয়ন প্রক্রিয়া। এর মাধ্যমে গ্রাম অঞ্চলের জনগণের নিজস্ব সম্পদ ও সামর্থ্যের সদ্ব্যবহারের মাধ্যমে তাদের চাহিদা পূরণ সমস্যা সমাধান ও সার্বিক কল্যানের প্রচেষ্টা চালানো হয়। সর্বপ্রথম ১৯৭৪ সালে এ কর্মসূচি তার কার্যক্রম শুরু করে।উদ্দীপকের 'ক' উপজেলা চেয়ারম্যান গ্রাম উন্নয়ন প্রক্রিয়ার আওতায় তার এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মৌল মানবিক চাহিদা পূরণে ও জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। জনগণের নিজস্ব সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনগোষ্ঠীর সমস্যা সমাধানে ও জীবনমান উন্নয়ন উক্ত কর্মসূচির মূল লক্ষ্য। উদ্দীপকে উল্লিখিত কর্মসূচিটি হল গ্রামীন সমাজসেবা কর্মসূচি।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উপজেলা চেয়ারম্যান কোন সমাজসেবার আওতায় উদ্যোগটি গ্রহণ করেছেন? ব্যাখ্…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর