উদ্দীপকে কবিরের প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত? দেখাও৷
উত্তর: উদ্দীপকে কবিরের প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের শহর সমাজসেবা কার্যক্রমের অন্তর্ভুক্ত। শহর এলাকায় বসবাসরত নিম্ন আয়ের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে শহর সমাজসেবা নানা ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে। শহরাঞ্চলের দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর সমস্যার শেষ নেই। যেমন— অস্বাস্থ্যকর পরিবেশ, বেকারত্ব, পুষ্টিহীনতা, নিরক্ষরতা ইত্যাদি। এ সকল সমস্যার সমাধানে শহর সমাজসেবা প্রচেষ্টা চালিয়ে থাকে। শহর এলাকায় সমাজসেবা কার্যক্রমের আওতায় দুস্থ ও দরিদ্র লোকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে শিক্ষার প্রসারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ফলে তারা সচেতন হয়ে ওঠে। উদ্দীপকে কবির শহরাঞ্চলে বাস করে। যে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ড্রাইভিং ও মোটরসাইকেল চালনায় প্রশিক্ষণ গ্রহণ করে। এখানে শহর সমাজসেবা কার্যক্রমের প্রকাশ ঘটেছে। শহর সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে শহরের বেকারদের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। উদ্দীপকে সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে গৃহীত কার্যক্রম শহর সমাজসেবাকে নির্দেশ করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কবিরের প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের কোন …
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর