উদ্দীপকে নির্দেশিত বাংলাদেশ সরকারের উক্ত সেবাকর্মের উদ্দেশ্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে শহর সমাজসেবার বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের কথা বলা হয়েছে। শহর সমাজসেবা একটি বহুমুখী কর্মসূচি। এর মূল উদ্দেশ্য হচ্ছে শহর এলাকায় বসবাসরত বঞ্চিত ও দরিদ্র শ্রেণির আর্থ-সামাজিক ও জীবনমানের উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন সাধন করা। এ কার্যক্রমের মাধ্যমে প্রকল্প এলাকার অজ্ঞ জনগণকে নানামুখী শিক্ষা প্রদান করা হয়। এ সকল শিক্ষার মধ্যে রয়েছে বয়স্ক শিক্ষা, ধর্মীয় ও সামাজিক শিক্ষা, প্রাথমিক বিদ্যালয় স্থাপন, নৈশ বিদ্যালয় স্থাপন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে শিক্ষাদান ইত্যাদি। শহর সমাজসেবা কর্মসূচির ঋণদান কার্যক্রমের মাধ্যমে শহরের দরিদ্র জনগোষ্ঠীর আয়ের পথ সৃষ্টি করা হয়। এছাড়া শহর সমাজসেবার অন্যতম একটি কর্মসূচি হচ্ছে পরিবেশের উন্নয়ন। এক্ষেত্রে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাঘাট তৈরি, খাল খনন করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হয়। আবার, স্বাস্থ্য বিষয়ে শহরবাসীদের সচেতনতা বৃদ্ধি করে ও প্রশিক্ষণ প্রদানের জন্য নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা যায়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে দাতব্য চিকিৎসালয় স্থাপন, রোগ প্রতিরোধমূলক টিকা ও ইনজেকশন প্রদান, মাতৃমঙ্গল ও শিশু স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টি কার্যক্রম ইত্যাদি। এছাড়া শহরের নিম্নবিত্তদের পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দান ও সচেতন করা, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলাও শহর সমাজসেবার অন্যতম উদ্দেশ্য। পরিশেষে বলা যায়, নানাবিধ উদ্দেশ্য নিয়ে শহর সমাজসেবা কার্যক্রম পরিচালিত হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বাংলাদেশ সরকারের উক্ত সেবাকর্মের উদ্দেশ্য বিশ্লে…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর