উদ্দীপকে সরকারি সমাজসেবার কোন কার্যক্রমটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সরকারি সমাজসেবার শহর সমাজ সেবা কার্যক্রমটি ফুটে উঠেছে। শহর এলাকায় বসবাসরত নিম্ন আয়ের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকার শহর সমাজসেবার আওতায় নানা কার্যক্রম পরিচালনা করে। জাতিসংঘের সহযোগিতায় বাংলাদেশ সরকার সর্বপ্রথম ঢাকা শহরে এ কর্মসূচি চালু করে। শহরে বসবাসরত দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, যেমন— অস্বাস্থ্যকর পরিবেশ, পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, অপরাধপ্রবণতা, মাদকাসক্তি, ভিক্ষাবৃত্তি, নিরক্ষরতা ইত্যাদি সমস্যায় ভোগে। এসব সমস্যা সমাধানে শহর সমাজসেবা বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, শিক্ষামূলক কার্যক্রম, ঋণদান, পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক এবং বিনোদনমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকে। উদ্দীপকে দেখা যায়, গ্রামের মানুষ ক্রমাগত শহরের দিকে ধাবিত হচ্ছে। এতে শহরের আনাচে কানাচে বস্তি সৃষ্টি হচ্ছে। বস্তিবাসীর বিভিন্ন সাহায্য সহযোগিতার ক্ষেত্রে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এসব কার্যক্রম মূলত শহর সমাজসেবা কার্যক্রমের আওতাভুক্ত। এই কার্যক্রমের মাধ্যমে আরও বেশ কিছু কার্যক্রম গ্রহণ করে থাকে। কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকে। বস্তিবাসীর শিক্ষার চাহিদা পূরণের জন্য বয়স্ক শিক্ষাকেন্দ্র, ধৰ্মীয় শিক্ষা, প্রাথমিক ও নৈশ শিক্ষা প্রভৃতি কার্যক্রম গ্রহণ করে থাকে। পরিবেশ উন্নয়নকল্পে সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম গ্রহণ এবং চিত্তবিনোদনমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের কার্যক্রমগুলো শহর সমাজসেবা কার্যক্রমের প্রতিফলন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সরকারি সমাজসেবার কোন কার্যক্রমটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর