শহরের বস্তিবাসীর জীবনমান উন্নয়নে কী কী ভূমিকা পালন করে প্রতিষ্ঠানটি তা তুলে ধরো।
উত্তর: শহরের বস্তিবাসীর জীবনমান উন্নয়নে উক্ত কার্যক্রম অর্থাৎ শহর সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহর এলাকায় বসবাসরত নিম্ন আয়ের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে শহর সমাজসেবা নানা ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে। এ সকল কার্যক্রমের মধ্যে অর্থনৈতিক বা বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিক্ষামূলক কার্যক্রম, স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম, পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম ইত্যাদি উল্লেখযোগ্য। উদ্দীপকে এ কার্যক্রমগুলোর কথা উল্লেখ করা হয়েছে । আর এগুলো বাস্তবায়নের মাধ্যমে শহরাঞ্চলের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা সমাধান সম্ভব হবে বলে আশা করা যায়। শহর এলাকার দরিদ্র জনগণের সকল কার্যক্রমের মধ্যে অর্থনৈতিক কার্যক্রমই মুখ্য। এ লক্ষ্যে দুস্থ ও দরিদ্রদের বিভিন্ন বিষয়, যেমন- বাঁশ ও বেতের কাজ, উল বুনন, পাটের কাজ, কার্পেট তৈরি, ইলেকট্রিক ওয়েল্ডিং, ড্রাইভিং প্রভৃতি বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে শহরের দরিদ্র দুস্থ লোকদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য যোগ্য করে গড়ে তোলা হয়। পরবর্তীতে ঋণদান কর্মসূচির মাধ্যমে তাদেরকে পুঁজি সরবরাহ করা হয়। ফলে তারা স্বাবলম্বী হয় এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমের ফলে তারা নিরক্ষরতা থেকে মুক্ত হয় এবং আরও উন্নত জীবনযাপনে সক্ষম হয়। অন্যদিকে স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা হয় এবং পুষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব শেখানো হয়। ফলে তারা সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের সুযোগ পায়। এভাবে শহর সমাজসেবা তাদের জীবনে বহুমুখী উন্নয়নে ফলপ্রসূ ভূমিকা রাখে। পরিশেষে বলা যায়, শহরের বস্তিবাসীর জীবনমান উন্নয়ন এবং দরিদ্র জনগোষ্ঠীর নানা সমস্যা সমাধানে উদ্দীপকে উল্লিখিত শহর সমাজসেবা কার্যক্রমের বিকল্প নেই।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
শহরের বস্তিবাসীর জীবনমান উন্নয়নে কী কী ভূমিকা পালন করে প্রতিষ্ঠানট…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর