উপজেলা চেয়ারম্যান কোন সমাজসেবার আওতায় উদ্যোগটি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উপজেলা চেয়ারম্যান গ্রামীণ সমাজসেবার আওতায় উদ্যোগটি গ্রহণ করেছেন। শহরের সমাজসেবা হলো বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি সেবামূলক কার্যক্রম। এ কার্যক্রম মূলত সমষ্টি উন্নয়ন ভিত্তিক। এর মাধ্যমে শহরের দরিদ্র ও বস্তিতে বসবাসরত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান তথা আর্থ-সামাজিক উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়। উদ্দীপকে 'ক' উপজেলা চেয়ারম্যান গ্রাম উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীর মৌল, মানবিক চাহিদা পূরণেও জীবনমান উন্নয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ দান, দরিদ্র-সহায়সম্বলহীন-দিনমজুর ও বেকারদের কল্যাণে কর্মসংস্থান প্রকল্পসহ ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনা করে। এক্ষেত্রে জনগণের নিজস্ব সম্পদ ও সামর্থের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনগোষ্ঠীর সমস্যা সমাধান ও জীবনমান উক্ত কর্মসূচির মূল লক্ষ্য। উদ্দীপকের এই কর্মসূচি বাংলাদেশ সরকারের গ্রামীণ সমাজসেবা কর্মসূচিকে নির্দেশ করে। কেননা গ্রামীণ সমাজসেবা কর্মসূচি গ্রামের দরিদ্র মানুষদের মৌল মানবিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে জনগণের নিজস্ব সম্পদ ও সামর্থ্যের ব্যবহারের মাধ্যমে ভূমিকা পালন করে। তাই বলা যায়, উদ্দীপকে উপজেলা চেয়ারম্যান গ্রামীণ সমাজসেবা কর্মসূচির আওতায় উদ্যোগটি গ্রহণ করেছেন ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উপজেলা চেয়ারম্যান কোন সমাজসেবার আওতায় উদ্যোগটি গ্রহণ করেছেন? ব্যা…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর