চিত্রে '?' চিহ্নিত স্থানটিতে কী বসবে? ইঙ্গিতকৃত বিষয় পূরণের অন্তরায়সমূহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে মৌলমানবিক চাহিদা বসবে। আর মৌল মানবিক চাহিদা যথাযথভাবে না পূরণ হওয়ার কতিপয় কারণ রয়েছে, যা নিচে আলোচনা করা হলো- প্রধানত দৈহিক ও মানসিক বৃদ্ধি ও বিকাশ এবং সামাজিক জীবনের উৎকর্ষতার জন্য যেসব চাহিদা পূরণ করা অপরিহার্য সেগুলোই মৌল মানবিক চাহিদা। মৌল মানবিক চাহিদাগুলো হলো— খাদ্য, বস্ত্র, আবাসন, শিক্ষা, চিকিৎসা এবং চিত্তবিনোদন। উদ্দীপকের চিত্রে মৌলিক মানবিক চাহিদার ধারণাগুলোই উল্লেখ করা হয়েছে। মৌলিক মানবিক চাহিদা নানাবিধ প্রতিবন্ধকতার কারণে যথাযথভাবে পূরণ হয় না। সেগুলো হলো প্রথমত, আয়তনের তুলনায় অধিক পরিমাণে জনসংখ্যা। এত বিপুল পরিমাণ জনসংখ্যার মৌলমানবিক চাহিদা মেটানোর দুরূহ ব্যাপার। অধিক জনসংখ্যার তুলনায় জাতীয় সম্পদের স্বল্পতা। সম্পদের স্বল্পতার কারণে মানুষকে মৌলমানবিক চাহিদা পূরণে হিমশিম খেতে হয়। তৃতীয়ত, অর্থনৈতিক উন্নয়নের হার নিম্ন হলে জাতীয় উন্নয়ন ও প্রবৃদ্ধি কম হয়। কর্মসংস্থান সৃষ্টি হয় না। মানুষ বেকার জীবনযাপন করে। ফলে মৌল মানবিক চাহিদা পূরণের পথে বাধা সৃষ্টি হয়। চতুর্থত, শিল্পায়নের অভাবেও একটি দেশের অর্থনীতি দুর্বল থাকে। ফলে কর্মসংস্থান সৃষ্টি হয় না। যার প্রভাব গিয়ে পড়ে মৌলিক চাহিদা পূরণের ওপর। পঞ্চমত, অনুন্নত কৃষি ব্যবস্থাপনায় সনাতনী পদ্ধতিতে আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা না নিয়ে প্রকৃতির ওপর নির্ভর হয়ে চাষাবাদ করা হয়। ফলে ফসল কাঙ্ক্ষিত মাত্রায় হয় না। যার সরাসরি প্রভাব পড়ে মৌল মানবিক চাহিদা পূরণের ওপর। ষষ্ঠত, প্রাকৃতিক দুর্যোগ কারণে প্রতিবছর ফল - ফসল ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব দুর্যোগ মোকাবিলা প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এটি একটি মৌল মানবিক চাহিদা না পূরণ হওয়ার কারণ। অতএব বলা যায়, উপরিউক্ত কারণগুলোই মৌল মানবিক চাহিদা পূরণের অন্তরায়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
চিত্রে '?' চিহ্নিত স্থানটিতে কী বসবে? ইঙ্গিতকৃত বিষয় পূরণের অন্তরা…
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর