উদ্দীপকে উল্লিখিত শহর সমাজসেবা কার্যক্রমের উদ্দেশ্যসমূহ লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা কার্যক্রমের সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। শহর সমাজসেবা কার্যক্রম (Urban Social Service) হলো— ১. শহরাঞ্চলের বস্তিবাসীদের সমস্যা ও চাহিদা চিহ্নিতকরণ এবং তাদের বসবাসের পরিবেশের উন্নয়ন; ২. দরিদ্র বস্তিবাসীদের কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং আত্মকর্মসংস্থানের জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা; ৩. বিভিন্ন পরিবেশে বসবাসরত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ এবং আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন করা; ৪. প্রাথমিক চিকিৎসাসেবা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান; ৫ গ্রাম থেকে শহরে স্থানান্তরিতদের গ্রামে ফিরে যেতে উদ্বুদ্ধকরণ; ৬. বস্তিবাসী এবং শহরে সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে সমন্বয় সাধন; ৭. স্থানীয় নেতৃত্ব তৈরি এবং প্রকল্প সমন্বয় পরিষদ গঠন এবং ৮. চাহিদা এবং সম্পদের মধ্যে ভারসাম্য স্থাপনের লক্ষ্যে কল্যাণমুখী কর্মসূচির উদ্যোগ গ্রহণ । শহর সমাজসেবা কার্যক্রম এসব উদ্দেশ্যকে সামনে নিয়েই কাজ করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শহর সমাজসেবা কার্যক্রমের উদ্দেশ্যসমূহ লেখ।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর