উদ্দীপকে উল্লিখিত কর্মসূচির উদ্দেশ্যসমূহ কী কী?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কর্মসূচি হলো গ্রামীণ সমাজসেবা কার্যক্রম বা Rural Social Service. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের প্রথম পর্যাযে ব্যাপক ও বিস্তৃত উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছিল, বাস্তব অবস্থার প্রেক্ষিতে ১৯৯৯ সালে তা সুনির্দিষ্ট করে ৭টির মধ্যে নিয়ে আসা হয়। ১. অসুবিধাগ্রস্ত ও উপেক্ষিত লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে চিহ্নিতকরণ, যাতে গ্রামীণ সমাজসেবা কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্ত করা যায়। ২. জনগোষ্ঠীর মধ্যে থেকে কর্মদল গঠন, সচেতনতা সৃষ্টি ও নেতৃত্বের উন্নয়ন। ৩. ক্ষুদ্রঋণ প্রদান, সঞ্চয় উদ্বুদ্ধকরণ এবং আয়বর্ধিত ও আর্থিকভাবে লাভবান কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থান ও আয় বৃদ্ধি ব্যবস্থা করা। ৪. স্বাস্থ্য, পুষ্টি, মাতৃ ও শিশু সেবা, স্যানিটেশন, নিরাপদ পানি ব্যবহার, পরিবার পরিকল্পনায় উদ্বুদ্ধকরণ, বনায়ন, নিরক্ষরতা প্রভৃতি বিষয়ে উপানুষ্ঠানিক শিক্ষাদান ও জীবনমান উন্নয়ন । ৫. গ্রামভিত্তিক প্রতিষ্ঠান, প্রজেক্ট ভিলেজ কমিটি প্রভৃতির মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। ৬. দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও ৭. পরিবার পরিকল্পনা ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কর্মসূচির উদ্দেশ্যসমূহ কী কী?
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর