উদ্দীপকে উল্লিখিত শহরের সমস্যার সমাধানের সরকারের কোন উন্নয়ন কার্যক্রম ভূমিকা রাখতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শহরের সমস্যার সমাধানের সরকারের শহর সমাজসেবা উন্নয়ন কার্যক্রম ভূমিকা রাখতে পারে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : শহর এলাকায় বসবাসরত নিম্ন আয়ের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকার শহর- সমাজসেবা আওতায় আনাম নানা রকম কার্যক্রম পরিচালনা করেন। জাতিসংঘের সহযোগিতায় বাংলাদেশ সরকার সর্বপ্রথম ঢাকা শহরে এ কর্মসূচি চালু করেন। শহরে বসবাসরত দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যায় ভোগেন। এইসব সমস্যা সমাধানের শহর সমাজসেবা, বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, শিক্ষামূলক কার্যক্রম, ঋণদান, পরিবেশ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক এবং বিনোদনমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকেন। উদ্দীপকের নাজমার বস্তিতে একদিকে যেমন বিশুদ্ধ পানির অভাব, অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজমান। যার ফলে উক্ত বস্তিতে সব সময় লেগে থাকে। শহর সমাজসেবা কর্মকাণ্ডের অধীনে একদিকে যেমন দরিদ্রদের স্বাস্থ্য উন্নয়নের জন্য কাজ করা হয় অন্যদিকে পরিবেশ রক্ষায় কাজ করা হয়। সুতরাং এই মুহূর্তে যদি নাজমার বস্তিতে শহর সমাজসেবা কর্মকাণ্ড শুরু করা যায় তাহলে তারা পরিবেশ উন্নয়নের কাজ করবে এবং একই সাথে পানির সমস্যা হোক দূর হবে। যার ফলশ্রুতিতে একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে উঠবে এবং ধীরে ধীরে রোগ বালাইয়ের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত শহরের সমস্যার সমাধানের সরকারের শহর সমাজসেবা উন্নয়ন কার্যক্রম ভূমিকা রাখতে পারে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শহরের সমস্যার সমাধানের সরকারের কোন উন্নয়ন কার্যক…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর