উদ্দীপকে উল্লিখিত শহরের সমস্যার সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত শহরের সমস্যার সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা নিম্নে তুলে ধরা হলো : শহরে বসবাসরত দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা সমাধানের শহর সমাজসেবা কার্যক্রমের অধীনে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, শিক্ষামূলক কার্যক্রম, ঋণদান, পরিবেশ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক এবং বিনোদনমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা হয়ে থাকে। একজন সমাজকর্মী শহরের দুস্থ ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে এই সকল কর্মকান্ড পরিচালনা করে ভূমিকা রাখতে পারেন। নাজমার শহরের বস্তির প্রধান সমস্যা হচ্ছে এখানে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজমান। মূলত সচেতনতা, শিক্ষার অভাব এবং আর্থিক অবস্থার কারণেই তাদের পরিবেশের এই অবস্থা। শহর কর্মসূচির অধীনে যদি তাদেরকে ঋণদান করা হয় তাহলে তাদের অর্থের সংস্থান হবে যার ফলে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। একজন সমাজকর্মী এই বিষয়টি অনুসারে কাজ করতে পারেন। সমাজকর্মী একই সাথে শিক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মধ্য দিয়ে তাদের উন্নয়নের জন্য কাজ করতে পারেন। এতে করে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে যার ফলে তারা ধীরে ধীরে পরিবেশে উন্নয়নে কাজ করতে পারবে। এছাড়াও সমাজকর্মী তাদেরকে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে দিকনির্দেশনা দিতে পারেন। তাই বলা যায়, উদ্দীপকের উল্লেখিত শহরের সমস্যার সমাধানে একজন সমাজকর্মীর অপরিসীম ভূমিকা রয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শহরের সমস্যার সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা বিশ্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর