উদ্দীপকে উল্লিখিত কর্মসূচিটির পরিচয় দাও।
উত্তর: নিম্নে এই উদ্দীপকের উল্লেখিত কর্মসূচি তথা শহর সমাজসেবা কার্যক্রমের পরিচয় তুলে ধরা হলো :জাতিসংঘের সহযোগিতায় সরকারি উদ্যোগে ঢাকা শহরে একটি কর্মসূচি চালু হয়। এই কর্মসূচির আওতায় শহরাঞ্চলের পিছিয়ে পড়া বেকার, দরিদ্র, বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষদের বিভিন্ন প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থান ও পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কর্মসূচিটির শহর সমাজসেবা কার্যক্রমকে নির্দেশ করে। জাতিসংঘের সহায়তায় বাংলাদেশ সরকার সর্বপ্রথম ঢাকা শহরে শহর সমাজসেবা কর্মসূচি চালু করে। এই কর্মসূচির আওতায় শহর এলাকায় বসবাসরত নিম্ন আয়ের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষ করে শহরে বসবাসরত দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর অস্বাস্থ্যকর পরিবেশে বাস, পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, অপরাধ প্রবণতা, মাদকাসক্তি, ভিক্ষাবৃত্তি, নিরক্ষরতা ইত্যাদি সমস্যায় ভোগে। এ সকল সমস্যা সমাধানে উক্ত কর্মসূচির আওতায় সরকার শহরের দরিদ্র ব্যক্তিদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিক্ষামূলক কার্যক্রম, ঋণদান, পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক এবং বিনোদনমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কর্মসূচিটির পরিচয় দাও।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর