উদ্দীপকে বাংলাদেশের কোন সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশ সরকারের গ্রামীণ সমাজসেবা সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমকে নির্দেশ করা হয়েছে । নিম্নে তা ব্যাখ্যা করা হলো : গ্রামীণ সমাজসেবা হলো সমষ্টির উন্নয়ন কেন্দ্রিক একটি বহুমুখী সমন্বিত গ্রাম উন্নয়ন প্রক্রিয়া। সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৯৭৪ সালে সরকারে কর্মসূচি গ্রহণ করে। সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে গ্রামীণ ক্ষুদ্র, প্রান্তিক ও অন্যান্য কৃষক এবং দরিদ্র পেশাজীবী শ্রেণীকে পরিবর্তন করা গ্রামীণ সমাজসেবার প্রধান লক্ষ্য। গ্রামীণ জনগণের নিজস্ব সাধ্য ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে গ্রাম পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে এ কর্মসূচি পরিচালিত হয়। এই লক্ষ্য ভূমিহীন কৃষক, অনিরাপদ নারীসমাজ ও বেকার যুবকদের বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ, সুদমুক্ত ঋণ প্রদান, সাক্ষরতা দান ও পূর্ণবাসন মূলক কার্যক্রমের মাধ্যমে উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়। উদ্দীপকের গ্রামীণ হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে সরকার ১৯৭৪ সালে একটি কর্মসূচি গ্রহণ করে। এর আওতায় বৃত্তিমূলক প্রশিক্ষণ, সুদমুক্ত ঋণ প্রদান, সামাজিক শিক্ষা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। যার সাথে বাংলাদেশ সরকারের সরকারি গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের মিল রয়েছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশ গ্রামীণ সমাজসেবা উন্নয়ন কার্যক্রম উল্লেখ করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের কোন সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমকে নির্দেশ করা…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর