উদ্দীপকে ইঙ্গিতকৃত কার্যক্রম বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম তথা শহর সমাজসেবা কার্যক্রমকে নির্দেশ করা হয়েছে। নিচে তা বর্ণনা করা হলো-শহর সমাজসেবা কার্যক্রম সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত এদেশের সমাজসেবা কার্যক্রমের মধ্যে সবচেয়ে প্রাচীন। মোহাজের সমস্যার হাত ধরেই সূচনা ঘটে শহর সমাজসেবা কার্যক্রমের। শহর এলাকায় বসবাসকারী জনগণের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো, জনমনে পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতির মনোভাব সৃষ্টি করে শহর জীবনকে সুন্দর ও সাবলীল করে তোলার উদ্দেশ্যে পরিচালিত হয় শহর সমাজসেবা কার্যক্রম। এর মধ্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম, শিক্ষামূলক কার্যক্রম, বস্তির পরিবেশ, স্বাস্থ্যসেবা ও বিনোদনমূলক কার্যক্রম, জনসংখ্যাবিষয়ক কার্যক্রম ও ঋণ কার্যক্রম ইত্যাদি উল্লেখযোগ্য কর্মসূচি প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে লক্ষভুক্ত জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটাতে চেষ্টা চালায় সমাজসেবা অধিদপ্তর। নিরক্ষরতা দূরীকরণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৈশ ও প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। বস্তি এলাকায় পরিচ্ছন্নতা ও পানীয় জলের সচেতনতা সৃষ্টি করা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে বস্তিবাসীকে যুক্ত করার মাধ্যমে অসামাজিক কার্যকলাপ থেকে তাদের পরিবেশকে সুন্দর রাখার প্রচেষ্টায় কর্মসূচি পালন করে সমাজসেবা অধিদপ্তর।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত কার্যক্রম বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর