বস্তিবাসীর সমস্যা সমাধানে উদ্দীপকের সংস্থাটির ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: বস্তিবাসীর সমস্যা সমাধান এবং তাদের জীবনমান উন্নয়নে শহর সমাজসেবা কার্যক্রম অগ্রণী ভূমিকা পালন করে।নিচে তা মূল্যায়ণ করা হলো- শহরের বঞ্চিত দরিদ্র ও বস্তিবাসীদের সার্বিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে USS প্রথমেই অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করে। শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার যুবক ও যুব নারী এবং মহিলাদের কুটিরশিল্পসহ বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে। শিক্ষাবিষয়ক কার্যক্রমের মাধ্যমে অজ্ঞ ও নিরক্ষর জনগণকে শিক্ষিত করার জন্য বয়স্ক শিক্ষা কেন্দ্র, প্রাথমিক ও নৈশ বিদ্যালয় পরিচালনা, সাধারণ পাঠাগার স্থাপন, ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে, যা তাদেরকে সমস্যা সম্পর্কে সচেতন, সম্পদের পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজনীয়তার ব্যাপারে সচেতনতা তৈরির পাশাপাশি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিবেশের উন্নয়ন ঘটায়। বস্তিবাসীদের জন্য স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা নিশ্চিত করে। শহরের মানুষের চিত্তবিনোদনের চাহিদা পূরণের লক্ষ্যে খেলার মাঠ, শিশুপার্ক স্থাপন, কমিউনিটি সেন্টার স্থাপনসহ অন্যান্য কার্যক্রমের ভূমিকা উল্লেখযোগ্য। পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে ছোট উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বিনা সুদে ঋণদান কর্মসূচিও গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা রাখে।তাই বলা যায় যে, , বস্তিবাসীর সমস্যা সমাধানে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত শহর সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
বস্তিবাসীর সমস্যা সমাধানে উদ্দীপকের সংস্থাটির ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর