উদ্দীপকে শিমা কোন ধরনের সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে শিমা শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন করে থাকেন। শহর এলাকার দরিদ্র জনগণের সকল কার্যক্রমের মধ্যে অর্থনৈতিক কার্যক্রমই মুখ্য। এ লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে শহরের দরিদ্র ও দুস্থ জনগণকে স্বাবলম্বী হওয়ার জন্য যোগ্য করে গড়েতোলা হয়। পরববর্তীতে ঋণদান কর্মসূচির মাধ্যমে তাদেরকে পুজি সরবরাহ করা হয়। ফলে তারা স্বাবলম্বী হয় এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমের ফলে তারা নিরক্ষরতা থেকে মুক্ত হয় এবং আরও উন্নত জীবনযাপনে সক্ষম হয়। অন্যদিকে স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা হয় এবং পুষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব শেখানো হয় । ফলে তারা সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের সুযোগ পায়। উদ্দীপকের কার্যক্রম দরিদ্রদের জীবনমান উন্নয়ন, সুদমুক্ত ঋণ দান, বস্তির শিশুদের শিক্ষার ব্যবস্থা, পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ প্রভৃতি কার্যক্রম মূলত শহর সমাজসেবা কার্যক্রমেরই অংশবিশেষ। যার মূল লক্ষ্য হলো শহর এলাকার সমস্যা সমাধান করে সুস্থ-সুন্দর নাগরিক জীবনযাত্রা প্রতিষ্ঠা করা। বিপন্ন পরিবেশে বসবাসরত শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ। বস্তিবাসী এবং শহরের সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে সমন্বয়সাধন। প্রাথমিক চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানসহ শহর এলাকার সার্বিক উন্নয়নে উদ্দীপকের প্রতিষ্ঠানের কার্যক্রম ফলপ্রসূ ভূমিকা রাখে ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শিমা কোন ধরনের সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন করেন? ব্যাখ্য…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর