শহর সমাজ উন্নয়নে উক্ত কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: শহর সমাজ উন্নয়নে উক্ত কার্যক্রমের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো: শহরাঞ্চলের দরিদ্র, সাধারণ ও বস্তিবাসী জনগণের জীবনমান উন্নয়নের কার্যক্রমের শহর সমাজসেবা ভূমিকা অপরিসীম। শহর এলাকায় বসবাসরত নিম্ন আয়ের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নসহ শহর সমাজসেবা নানা ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকেন। এ সকল কার্যক্রমের মধ্যে অর্থনৈতিক বা বৃত্তিমূলক প্রশিক্ষ, শিক্ষামূলক কার্যক্রম, স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম, পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম ইত্যাদি উল্লেখযোগ্য। আর শহর এলাকার দরিদ্র জনগণের সকল কার্যক্রমের মধ্যে অর্থনৈতিক কার্যক্রমী অন্যতম। এই লক্ষ্যে দুস্থ ও দরিদ্রদের বিভিন্ন রকম বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয়া হয়। কারণ বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে শহরের দরিদ্র লোকদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য যোগ্য করে গড়ে তোলা হয়। পরে ঋণদান কর্মসূচির মাধ্যমে তাদেরকে পুঁজি সরবরাহ করা হয়। এর ফলে তারা স্বাবলম্বী হয় এবং অপরাধমূলক কর্মকান্ড থেকে নিজেদেরকে বিরোধ রাখে। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম এর মাধ্যমে তারা নিরক্ষতা থেকে মুক্ত পায় এবং উন্নত মানের জীবন যাপন করার জন্য সক্ষম হয়। অন্যদিকে স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা হয়। এভাবে শহর সমাজসেবা কর্মসূচি তাদের জীবনের বহুমুখী উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুতরাং বলা যায় যে, শহরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর নানা সমস্যা সমাধানের জন্য উদ্দীপকে উল্লেখিত শহর সমাজসেবা কার্যক্রমের কোন বিকল্প নেই।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
শহর সমাজ উন্নয়নে উক্ত কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর