পল্লি দারিদ্রদ্র্য বিমোচনে উক্ত সংস্কার ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: পল্লি দারিদ্র্য বিমোচনে সরকারি সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা অপরিসীম । সমাজসেবা অধিদপ্তর পল্লি উন্নয়ন কার্যক্রম তথ্য RSS শুরু করার পর থেকে তা দ্রুত বাংলাদেশের ৪৮৫টি উপজেলায় বিস্তৃতি লাভ করে। গ্রামীণ অর্থনীতির পুনর্গঠনের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে গ্রামীণ জনগোষ্ঠীর মাথাপিছু আয় বৃদ্ধি করা এবং সর্বোপরি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে জীবনমান উন্নয়ন করার ক্ষেত্রে RSS কার্যক্রমগুলো বাস্তবধর্মী। জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে প্রথমেই কর্মদল গঠন করা হয়। সেখানে মহিলাদের অগ্রাধিকার প্রদান করে। পরবর্তীতে প্রয়োজনের প্রেক্ষিতে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। নিম্ন আয়ের জনগণকে ঋণ সংস্থাসমূহ কর্মসংস্থানের ব্যবস্ত করতে ভূমিকা রাখে। আবার পুঁজি সমস্যা সমাধানের লক্ষ্যে ঘূর্ণায়মান তহবিলের মাধ্যমে সুদমুক্ত ঋণ প্রদান করে তাদের ক্ষুদ্র উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করে। প্রাথমিক স্বাস্থ্য সহায়তা কার্যক্রমের আওতায় স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, পুষ্টিজ্ঞান প্রদান, বিশুদ্ধ খাবার পানি, মা ও শিশু স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে ভূমিকা রাখে। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে পল্লি জনগণের একতা ও নিরক্ষতা দূর করে তাদের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখে।তাই বলা যায় ,উদ্দীপকের পল্লি দারিদ্রদ্র্য বিমোচনে সমাজসেবা অধিদপ্তর কার্যকর ভূমিকা রাখছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
পল্লি দারিদ্রদ্র্য বিমোচনে উক্ত সংস্কার ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর