উদ্দীপকে জহিরুল ইসলাম কোন ধরনের সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কার্যক্রম বিশ্লেষণ করে বলা যায়, জহিরুল ইসলাম শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের দারিদ্র্য বিমোচন কার্যক্রমগুলোর মধ্যে শহর সমাজসেবা কার্যক্রম অন্যতম। বাংলাদেশ সরকার শহর এলাকার মানুষের সার্বিক উন্নয়নে এ বিষয়টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। আর সরকারের একজন কর্মচারী হিসেবে জহিরুল ইসলাম শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে কাজ করেছেন। জহিরুল ইসলাম পরিচালিত কার্যক্রমের মধ্যে অন্যতম হলো বস্তিবাসীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান এবং স্থানান্তরিতদের নিজ বাড়িতে অর্থাৎ গ্রামে ফিরে যেতে উদ্বুদ্ধকরণ। এ দুটি কার্যক্রম থেকে সুস্পষ্ট যে, তিনি শহর সমাজসেবা কার্যক্রমের সাথে জড়িত। তিনি শহরের দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানে সুদমুক্ত ঋণদান কর্মসূচি পরিচালনা করেন। এর ফলে তারা সহজেই স্বাবলম্বী হতে পারবে। তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিপন্ন পরিবেশে বিশেষ করে বস্তিতে বসবাসরত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির মানোন্নয়ন। তাছাড়া তিনি শহরবাসীদের সার্বিক জীবনমান উন্নয়নে স্থানীয় নেতৃত্বে বিকাশ সাধনের চেষ্টা করেন। আর এ সকল কার্যক্রম সরকার কর্তৃক গৃহীত শহর সমাজসেবা কার্যক্রমেরই প্রতিফলন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জহিরুল ইসলাম কোন ধরনের সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন করেন? …
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর