শেয়ারFacebookWhatsApp

এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের কী ভূমিকা রয়েছে বলে তুমি মনে কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত শহর সমাজসেবার কার্যক্রমসমূহ বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। শহর সমাজসেবা কার্যক্রম হলো সমষ্টিকেন্দ্রিক সমাজসেবা কার্যক্রম। স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে প্রয়োজনীয় আর্থ-সামাজিক সুযোগ- সুবিধা ও কর্মসূচি বাস্তবায়নের প্রচেষ্টা চালানোই শহর সমাজসেবার মূল লক্ষ্য। সুতরাং শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম এলাকার দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সরকারের নির্ধারিত কিছু লক্ষ্য অর্জনে কাজ করছেন। এ লক্ষ্যে তার গৃহীত কার্যক্রমগুলো কেবল তখনই শতভাগ সফল হবে যখন স্থানীয় জনগণ সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। প্রকৃতপক্ষে সরকারের একার পক্ষে কখনোই কোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জনগণের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা, তাদের অংশগ্রহণ এবং সহায়তা। অর্থাৎ এক্ষেত্রে স্থানীয় জনগণের ভূমিকা। হলো অংশগ্রহণমূলক এবং সহযোগিতাপূর্ণ। ঋণদান কার্যক্রম, বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি, পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়ন প্রভৃতি কার্যক্রমে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবশ্যক। কারণ তাদেরকে কেন্দ্র করেই এ কার্যক্রমগুলো পরিচালিত হয় এবং তাদের প্রত্যক্ষ ভূমিকা ব্যতীত কোনোভাবেই এগুলোর সফল প্রয়োগ সম্ভব নয়। এখানে তাদের ভূমিকাই মুখ্য। পরিশেষে বলা যায়, আলোচ্য শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের ভূমিকা অনুঘটকের ন্যায়।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের কী ভূমিকা রয়েছে বলে তুম…

উদ্দীপক

জহিরুল ইসলাম একজন সমাজসেবা অফিসার। তিনি বাংলাদেশ সরকারের কতগুলো লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য নিযুক্ত হলেন। লক্ষ্যগুলি হলো- দরিদ্রদের স্বকর্মসংস্থানের জন্য সুদমুক্ত ঋণদান, বস্তিবাসীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, বিপন্ন পরিবেশে বসবাসরত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়ন, স্থানান্তরিতদের নিজ বাড়ীতে ফিরে যেতে উদ্বুদ্ধকরণ এবং স্থানীয় নেতৃত্বের বিকাশ সাধন।

Chittagong · 2017

উত্তর

বাংলাদেশে ১৯৫২ সালে V-AID কর্মসূচি শুরু হয়েছিল।

উত্তর

বাংলাদেশে বিদ্যমান গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের মধ্যে অন্যতম হলো ঋণদান কার্যক্রম। গ্রামের ভূমিহীন, দরিদ্র, বেকার, দুস্থ মহিলাদের পুঁজি সমস্যা সমাধানে সহায়তা করার লক্ষ্যে পল্লি এলাকায় সুদমুক্ত ঋণ কার্যক্রম চালু করা হয়েছে। এসব ঋণগ্রহীতাকে ৩ হাজার থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ দেয়া হয়। ১৯৭৪ সালের মার্চ মাসে ১ কোটি ৭ লক্ষ টাকা নিয়ে ১৯টি থানায় এ কার্যক্রম শুরু হয়। জুন ২০১১ পর্যন্ত এ খাতে ২২ লক্ষাধিক পরিবারকে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত কার্যক্রম বিশ্লেষণ করে বলা যায়, জহিরুল ইসলাম শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের দারিদ্র্য বিমোচন কার্যক্রমগুলোর মধ্যে শহর সমাজসেবা কার্যক্রম অন্যতম। বাংলাদেশ সরকার শহর এলাকার মানুষের সার্বিক উন্নয়নে এ বিষয়টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। আর সরকারের একজন কর্মচারী হিসেবে জহিরুল ইসলাম শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে কাজ করেছেন। জহিরুল ইসলাম পরিচালিত কার্যক্রমের মধ্যে অন্যতম হলো বস্তিবাসীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান এবং স্থানান্তরিতদের নিজ বাড়িতে অর্থাৎ গ্রামে ফিরে যেতে উদ্বুদ্ধকরণ। এ দুটি কার্যক্রম থেকে সুস্পষ্ট যে, তিনি শহর সমাজসেবা কার্যক্রমের সাথে জড়িত। তিনি শহরের দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানে সুদমুক্ত ঋণদান কর্মসূচি পরিচালনা করেন। এর ফলে তারা সহজেই স্বাবলম্বী হতে পারবে। তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিপন্ন পরিবেশে বিশেষ করে বস্তিতে বসবাসরত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির মানোন্নয়ন। তাছাড়া তিনি শহরবাসীদের সার্বিক জীবনমান উন্নয়নে স্থানীয় নেতৃত্বে বিকাশ সাধনের চেষ্টা করেন। আর এ সকল কার্যক্রম সরকার কর্তৃক গৃহীত শহর সমাজসেবা কার্যক্রমেরই প্রতিফলন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শহর সমাজসেবার কার্যক্রমসমূহ বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। শহর সমাজসেবা কার্যক্রম হলো সমষ্টিকেন্দ্রিক সমাজসেবা কার্যক্রম। স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে প্রয়োজনীয় আর্থ-সামাজিক সুযোগ- সুবিধা ও কর্মসূচি বাস্তবায়নের প্রচেষ্টা চালানোই শহর সমাজসেবার মূল লক্ষ্য। সুতরাং শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম এলাকার দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সরকারের নির্ধারিত কিছু লক্ষ্য অর্জনে কাজ করছেন। এ লক্ষ্যে তার গৃহীত কার্যক্রমগুলো কেবল তখনই শতভাগ সফল হবে যখন স্থানীয় জনগণ সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। প্রকৃতপক্ষে সরকারের একার পক্ষে কখনোই কোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জনগণের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা, তাদের অংশগ্রহণ এবং সহায়তা। অর্থাৎ এক্ষেত্রে স্থানীয় জনগণের ভূমিকা। হলো অংশগ্রহণমূলক এবং সহযোগিতাপূর্ণ। ঋণদান কার্যক্রম, বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি, পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়ন প্রভৃতি কার্যক্রমে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবশ্যক। কারণ তাদেরকে কেন্দ্র করেই এ কার্যক্রমগুলো পরিচালিত হয় এবং তাদের প্রত্যক্ষ ভূমিকা ব্যতীত কোনোভাবেই এগুলোর সফল প্রয়োগ সম্ভব নয়। এখানে তাদের ভূমিকাই মুখ্য। পরিশেষে বলা যায়, আলোচ্য শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের ভূমিকা অনুঘটকের ন্যায়।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।