উদ্দীপকে রাসেদকে সাহায্য করেছে কোন প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তথ্য বিশ্লেষণ করে বলা যায়, রাসেদকে সাহায্য করেছে জাতীয় মানবাধিকার কমিশন। মানুষের বিকাশ এবং স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তায় অত্যাবশ্যকীয় সুযোগ-সুবিধাগুলোই হলো মানবাধিকার। জাতীয় মানবাধিকার কমিশন এই সুযোগ-সুবিধাগুলো নিশ্চিতকরণে সাহায্যার্থীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে। উদ্দীপকেও রাসেদকে সহায়তা করার ঘটনায় এর প্রমাণ পাওয়া যায়। রাসেদ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম অত্যাচারে পঙ্গু হয়েছে। মিথ্যা মামলায় তাকে জেলও খাটতে হয়েছে। এমন পরিস্থিতিতে তাকে সাহায্য করার জন্য জাতীয় মানবাধিকার কমিশন এগিয়ে এসেছে। সরেজমিনে তদন্তের মাধ্যমে সত্যকে উদ্ঘাটিত করে প্রতিষ্ঠানটি রাসেদকে তার মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে। রাসেদ অবশেষে মুক্তিলাভ করে স্বাধীন জীবনে ফিরে আসতে পেরেছে। প্রকৃতপক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের অন্যতম দায়িত্ব হলো- দেশের যেকোনো স্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে তা তদন্ত করা। এক্ষেত্রে প্রয়োজনে প্রতিষ্ঠানটি আইনি পদক্ষেপও গ্রহণ করে থাকে। উল্লেখ্য ২০০৮ সালের ১ সেপ্টেম্বর প্রথম জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়। পরবর্তীতে ২০১০ সালের ২২ জুন প্রতিষ্ঠানটি পুনর্গঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে একজন চেয়ারম্যানসহ ছয়জন সদস্য রয়েছেন। উদ্দীপকে উল্লিখিত এ সকল তথ্য থেকেই বোঝা যায়, প্রতিষ্ঠানটি জাতীয় মানবাধিকার কমিশন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রাসেদকে সাহায্য করেছে কোন প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর