উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কীভাবে রাসেদকে ন্যায়বিচার প্রদানে সফল হল? মতামত দাও।
উত্তর: জাতীয় মানবাধিকার কমিশন তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদ্ঘাটন করে রাসেদকে ন্যায়বিচার প্রদানে সফল হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন যেকোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনজনিত অভিযোগের তদন্ত করতে পারে। এক্ষেত্রে তারা সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সাহায্যার্থীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। প্রতিষ্ঠানটি প্রয়োজনে সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনি সহায়তাও প্রদান করে। রাসেদের ক্ষেত্রেও অনুরূপ সহায়তা প্রদানের ঘটনা ঘটেছে। সামাজিক নিরাপত্তা লাভের অধিকার প্রত্যেক ব্যক্তির অন্যতম মানবাধিকার। কিন্তু উদ্দীপকের রাসেদ এ অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সংবাদপত্রে এ বিষয়ে অভিযোগমূলক প্রতিবেদন প্রকাশিত হলে জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি আমলে নেয়। এরপর প্রতিষ্ঠানটি নিজেদের প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে থেকে প্রচলিত আইন অনুসারে তদন্ত কার্যক্রম পরিচালনার কাজ শুরু করে। আটকের স্থান পরিদর্শন করে তথ্য সংগ্রহ, রাসেদের সাথে সাক্ষাৎ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলে প্রতিষ্ঠানটি রাসেদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে শনাক্ত করতে সমর্থ হয়। এরই প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি মামলা করে এবং আইনি লড়াইয়ের মাধ্যমে রাসেদকে মুক্ত করে। প্রকৃতপক্ষে সমাজে উল্লিখিত ঘটনার মতো মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনাই ঘটছে। আর এ সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ ব্যক্তিদেরকে সামাজিক নিরাপত্তা প্রদান করতে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা অনন্য। পরিশেষে বলা যায়, প্রচলিত আইন অনুসারে তদন্তের মাধ্যমেই জাতীয় মানবাধিকার কমিশন তার দায়িত্ব পালন করেছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কীভাবে রাসেদকে ন্যায়বিচার প্রদানে সফ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর