শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বাংলাদেশের কোন সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে বাংলাদেশ সরকারের গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে। গ্রামীণ সমাজসেবা হলো সমষ্টি উন্নয়ন কেন্দ্রিক একটি বহুমুখী সমন্বিত গ্রাম উন্নয়ন প্রক্রিয়া। সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে গ্রামীণ ক্ষুদ্র, প্রান্তিক ও অন্যান্য কৃষক এবং দরিদ্র পেশাজীবী শ্রেণিকে সংগঠিত করা গ্রামীণ সমাজসেবার প্রধান লক্ষ্য। গ্রামীণ জনগণের নিজস্ব সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে গ্রাম পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে এ কর্মসূচি পরিচালিত হয়। এ লক্ষ্যে ভূমিহীন কৃষক, পশ্চাৎপদ নারীসমাজ ও বেকার যুবকদের বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ, সুদমুক্ত ঋণ প্রদান, সাক্ষরতা দান ও পুনর্বাসনমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে উন্নয়নের প্রচেষ্টা চালানো হয় । উদ্দীপকের সরকারি কর্মসূচি দেশের সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক কল্যাণের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। এর মাঝে আছে বৃত্তিমূলক প্রশিক্ষণ, সুদমুক্ত ঋণদান, মাতৃকেন্দ্র, সাক্ষরতা দান ইত্যাদি, যার সাথে বাংলাদেশ সরকারের সরকারি গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের মিল আছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে বাংলাদেশের গ্রামীণ সমাজসেবা উন্নয়ন কার্যক্রম উল্লেখ করা হয়েছে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বাংলাদেশের কোন সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম উল্লেখ করা হয…

উদ্দীপক

১৯৭৪ সালে “ব” দেশের সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক কল্যাণের লক্ষ্যে একটি সরকারি কর্মসূচি গ্রহণ করা হয়। এ কর্মসূচির অধীনে বৃত্তিমূলক প্রশিক্ষণ, সুদমুক্ত ঋণ, মাতৃকেন্দ্র, সাক্ষরতা দান ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়। সমাজসেবার এ সরকারি কর্মসূচিটি গ্রামের জনগণের দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখছে ।

Combined · 2019

উত্তর

UCD হচ্ছে সমষ্টি উন্নয়নভিত্তিক শহর সমাজসেবা কার্যক্রম ।

উত্তর

শহর সমাজসেবা সমষ্টি উন্নয়নভিত্তিক একটি কার্যক্রম। শহরের দরিদ্র ও বস্তিতে বসবাসরত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করে শহর সমাজসেবা কার্যক্রম। এ কার্যক্রমে সরকারি আর্থিক ও কারিগরি সহায়তার মাধ্যমে শহরের জনগণের জীবনমানের উন্নয়নের চেষ্টা করা হয়। এ কর্মসূচির মাধ্যমে দরিদ্রদের স্বাবলম্বী হতে সহায়তা করা হয়। শহর এলাকার সামঞ্জস্যপূর্ণ উন্নয়নই এর অন্যতম লক্ষ্য।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশ সরকারের গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে। গ্রামীণ সমাজসেবা হলো সমষ্টি উন্নয়ন কেন্দ্রিক একটি বহুমুখী সমন্বিত গ্রাম উন্নয়ন প্রক্রিয়া। সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে গ্রামীণ ক্ষুদ্র, প্রান্তিক ও অন্যান্য কৃষক এবং দরিদ্র পেশাজীবী শ্রেণিকে সংগঠিত করা গ্রামীণ সমাজসেবার প্রধান লক্ষ্য। গ্রামীণ জনগণের নিজস্ব সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে গ্রাম পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে এ কর্মসূচি পরিচালিত হয়। এ লক্ষ্যে ভূমিহীন কৃষক, পশ্চাৎপদ নারীসমাজ ও বেকার যুবকদের বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ, সুদমুক্ত ঋণ প্রদান, সাক্ষরতা দান ও পুনর্বাসনমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে উন্নয়নের প্রচেষ্টা চালানো হয় । উদ্দীপকের সরকারি কর্মসূচি দেশের সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক কল্যাণের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। এর মাঝে আছে বৃত্তিমূলক প্রশিক্ষণ, সুদমুক্ত ঋণদান, মাতৃকেন্দ্র, সাক্ষরতা দান ইত্যাদি, যার সাথে বাংলাদেশ সরকারের সরকারি গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের মিল আছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে বাংলাদেশের গ্রামীণ সমাজসেবা উন্নয়ন কার্যক্রম উল্লেখ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত কর্মসূচি অর্থাৎ গ্রামীণ সমাজসেবা কার্যক্রম বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র ও অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি যথাযথ ভূমিকা পালন করে। এক্ষেত্রে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য নিজস্ব সম্পদ ব্যবহারের সুযোগ রয়েছে। আবার এ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের দরিদ্র ভূমিহীন কৃষক, বেকার, দরিদ্র মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উপার্জনক্ষম করে তোলা যায়। বিভিন্ন সংগঠন সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতির কাঠামো সুদৃঢ়করণ এবং কুটির শিল্পের প্রসারে সহায়তায় ভূমিকা পালন করতে পারে। দেশের সক্ষম দম্পতিদের পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ এবং এ বিষয়ে উদ্বুদ্ধ করতে পারে। সেই সাথে গ্রাম থেকে নিরক্ষরতা ও অজ্ঞতা দূরীকরণ, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয়ে শিক্ষা কর্মসূচি পরিচালনা, স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং শিশু, যুবক, মহিলা, প্রতিবন্ধী প্রভৃতির জন্য বাস্তবমুখী কর্মসূচি গ্রহণও গ্রামীণ সমাজসেবা কর্মসূচির অর্ন্তগত। পরিশেষে বলা যায়, বাংলাদেশে গ্রামীণ সমাজসেবা এদেশের উন্নয়নে উপরে আলোচিত উপায়ে ভূমিকা পালন করে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।