উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি মোকাবেলার জন্য সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কোন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব? ব্যাখ্যা কর।
উত্তর: জাউদ্দীপকে উল্লিখিত সমস্যাটি শহরকেন্দ্রিক হওয়ায় উদ্ভূত পরস্থিতি মোকাবেলায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন সম্ভব। বাংলাদেশে শহরাঞ্চলে বসবাসরত দরিদ্র ও দুস্থদের সমস্যার কোনো শেষ নেই। যেমন- অস্বাস্থ্যকর পরিবেশ, বেকারত্ব, পুষ্টি ও স্বাস্থ্যহীনতা, অপরাধ, মাদকাসক্তি, ভিক্ষাবৃত্তি ইত্যাদি। এ সকল সমস্যার ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার শহর সমাজসেবা কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। উদ্দীপকের তথ্য অনুসারে, বর্তমানে শহরের চাকচিক্যময় জীবন ও সুযোগ-সুবিধার আকর্ষণে গ্রামের মানুষ ক্রমাগত শহরমুখী হচ্ছে। এর ফলে শহরে নানামুখী সমস্যা সৃষ্টি হচ্ছে। শহর এলাকায় বস্তি গড়ে উঠছে, যেখানে গ্রাম থেকে সুখের সন্ধানে আসা মানুষগুলোকে নোংরা পরিবেশে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। নিরক্ষর এই মানুষগুলো দারিদ্র্য আর অভাবের তাড়নায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ রকম পরিস্থিরি উন্নয়নেই সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে শহর সমাজসেবা কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে শহরের দরিদ্র ও বস্তিতে বসবাসরত জনগোষ্ঠীর জীবনযাত্রার মানের উন্নয়নে তথা তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নানা ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি মোকাবেলার জন্য সমাজসেবা অধিদপ্তর পরিচাল…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর