উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে উক্ত কার্যক্রম কতটুকু কার্যকরী? যুক্তিসহ উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শহরাঞ্চলের সমস্যা সমাধানে শহর সমাজসেবা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হলে তা অত্যন্ত কার্যকর হবে। শহর এলাকায় বসবাসরত নিম্ন আয়ভুক্ত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে শহর সমাজসেবা নানা ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে। এ সকল কার্যক্রমের মধ্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রম, ঋণ কার্যক্রম, স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম ইত্যাদি উল্লেখযোগ্য। আর এগুলো বাস্তবায়নের মাধ্যমে আলোচ্য সমস্যা সমাধান সম্ভব হবে। বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে শহরের দরিদ্র ও দুস্থ লোকদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য যোগ্য করে গড়ে তোলা হয়। পরবর্তীতে ঋণদান কর্মসূচির মাধ্যমে তাদেরকে পুঁজি সরবরাহ করা হয়। ফলে তারা স্বাবলম্বী হয় এবং উদ্দীপকে উল্লিখিত অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমের ফলে তারা নিরক্ষরতা থেকে মুক্ত হয় এবং আরও উন্নত জীবনযাপনে সক্ষম হয়। অন্যদিকে স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা হয় এবং পুষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব শেখানো হয়। ফলে তারা সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের সুযোগ পায়। এভাবে শহর সমাজসেবা তাদের জীবনে বহুমুখী উন্নয়নে ফলপ্রসূ ভূমিকা রাখে। পরিশেষে বলা যায়, শহরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর নানা সমস্যা সমাধানে শহর সমাজসেবা কার্যক্রমের বিকল্প নেই।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে উক্ত কার্যক্রম কতটুকু কার্যকরী? যু…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর