গ্রামীণ ব্যাংকের সম্প্রসারণশীল নীতির ব্যাখ্যা দাও।
উত্তর: গ্রামীণ দরিদ্র ব্যক্তিদের উপার্জনশীল কাজে ঋণদানের মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করাই গ্রামীণ ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। গ্রামীণ ব্যাংক বিনা জামানতে গরিবদের কাছে ব্যাংকের ঋণ সুবিধা পৌঁছে দেওয়া যাতে তারা মহাজনের অত্যাচার ও শোষণ থেকে রক্ষা পেয়ে নিজেদের একটি সংগঠনের আওতায় আনতে পারে এবং সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে পারে। চিরাচরিত 'স্বল্প আয়-স্বল্প সঞ্চয়-বিনিয়োগ-স্বল্প আয়, এরূপ দুষ্টচক্রকে স্বল্প আয়-ঋণ-বিনিয়োগ = বেশি আয়, বেশি বিনিয়োগ ও আরও আয় এভাবে সম্প্রসারণশীল ব্যবস্থায় রূপান্তর করাকেই গ্রামীণ ব্যাংকের 'সম্প্রসারণশীল চক্র' বলা হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
গ্রামীণ ব্যাংকের সম্প্রসারণশীল নীতির ব্যাখ্যা দাও।
উত্তর