শেয়ারFacebookWhatsApp

শহর সমাজসেবা বলতে কী বোঝ?

উত্তর: শহর সমাজসেবা (USS) হলো বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রথম সমাজসেবা কার্যক্রম। এটি শহরের জনগোষ্ঠীর দরিদ্র ও বস্তিতে বসবাসকারী সমষ্টির উন্নয়নভিত্তিক কার্যক্রম। আর্থিক ও কারিগরি সহায়তার মাধ্যমে জীবনযাত্রার মান তথা আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে শহর সমাজসেবা পরিচালিত হয়। ১৯৫৫ সালে ঢাকার কায়েতটুলীতে সর্বপ্রথম এ কার্যক্রম চালু হয়।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

শহর সমাজসেবা বলতে কী বোঝ?

উদ্দীপক

সমাজকর্ম বিষয়ে পড়াশোনা করে সজিব স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। সে পড়াশোনা শেষে গ্রামে এসে গ্রামের মানুষের জন্য একটি সংস্থা চালু করেছে। এ সংস্থার মাধ্যমে গ্রামের দরিদ্র, ভূমিহীন কৃষক বেকার, দরিদ্র মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের উপার্জনক্ষম করে তোলা হয়।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025

উত্তর

R.S.S-এর পূর্ণরূপ হলো Rural Social Service.

উত্তর

শহর সমাজসেবা (USS) হলো বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রথম সমাজসেবা কার্যক্রম। এটি শহরের জনগোষ্ঠীর দরিদ্র ও বস্তিতে বসবাসকারী সমষ্টির উন্নয়নভিত্তিক কার্যক্রম। আর্থিক ও কারিগরি সহায়তার মাধ্যমে জীবনযাত্রার মান তথা আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে শহর সমাজসেবা পরিচালিত হয়। ১৯৫৫ সালে ঢাকার কায়েতটুলীতে সর্বপ্রথম এ কার্যক্রম চালু হয়।

উত্তর

উদ্দীপকে সজিবের সংস্থার কার্যক্রমের সাথে বাংলাদেশ সরকারের গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের সাথে সামঞ্জস্য রয়েছে।গ্রামীণ সমাজসেবা সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ার আওতাভুক্ত সমন্বিত বহুমুখী গ্রাম উন্নয়ন প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর নিজস্ব স্থানীয় সম্পদ ব্যবহার করে সামর্থ্য ও যোগ্যতার প্রয়োগ ঘটিয়ে চাহিদা পূরণ, সমস্যার সমাধান ও সার্বিক উন্নয়ন প্রচেষ্টা চালানো হয়। যাতে জনগণের জীবনমান উন্নীত হয়, বৃদ্ধি পায় মাথাপিছু আয়। গ্রামীণ সমাজসেবা মূলত গ্রামীণ জনগোষ্ঠীকে কেন্দ্র করে পরিচালিত সমাজসেবা কার্যক্রম। যার লক্ষ্য হচ্ছে দরিদ্র, ভূমিহীন জনগোষ্ঠীর সুপ্ত ক্ষমতার বিকাশ ঘটিয়ে দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সৃষ্টি ও সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধান করে আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। নতুন শতকের পরিবর্তিত পরিস্থিতিতে গ্রামীণ সমাজসেবা পদ্ধতির পরিবর্তন লক্ষ করা যায়। সামগ্রিক গ্রাম উন্নয়ন পদ্ধতির অংশ হিসেবে অনগ্রসর জনগোষ্ঠীর সহায়তা বিষয়টিতে গুরুত্বারোপ করা হয়। অনগ্রসর জনগোষ্ঠীকে দলগতভাবে সংগঠিত হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করা এবং উৎপাদনশীল কর্মকান্ডে অংশগ্রহণের সামর্থ্য সৃষ্টি করা।গ্রামীণ মানবসম্পদ উন্নয়নে সমন্বিত বহুমাত্রিক কৌশল প্রয়োগ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, গ্রাম উন্নয়ন স্কিমের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের অংশায়ন বৃদ্ধি গ্রামীণ সমাজসেবার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।

উত্তর

উদ্দীপকের সজীবের সংস্থার কার্যক্রমের প্রায় প্রতিটি ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ হয়ে থাকে।সজীবের সংস্থার কার্যক্রম মূলত গ্রামের দরিদ্র, ভূমিহীন, কৃষক, বেকার ও দরিদ্র মহিলাদের আর্থসামাজিক উন্নয়নমূরক কার্যক্রম। তাই এ কার্যক্রম সমষ্টি সমাজকর্মের পদ্ধতির মাধ্যমে সফল করা হয়।গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের পূর্বশর্ত হলো- শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান ও দক্ষতার উন্নয়ন প্রভৃতি। এক্ষেত্রে সমষ্টি উন্নয়ন পদ্ধতির প্রয়োগ করে গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করা যায়। এছাড়া গ্রামীণ জনগোষ্ঠীকে একত্র করে তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য দল গঠনের প্রয়োজন হয়। এক্ষেত্রে নারীদের উন্নয়নের জন্য প্রশিক্ষণ, যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে।আবার এসব গ্রামীণ সমাজসেবামূলক সংস্থায় সীমিত পরিসরে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা হয়। এই পদ্ধতি দরিদ্র, অসহায়, বিধবা, প্রতিবন্ধী, বৃদ্ধ ও সমস্যাগ্রস্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে কার্যকর। এই পদ্ধতির মাধ্যমে ব্যক্তি পর্যায়ে সমস্যার সমাধান করে সমাজের সামগ্রিক উন্নয়ন সাধন করা হয়। মৌলিক পদ্ধতির পাশাপাশি সহায়ক পদ্ধতিগুলো এ সংস্থার কার্যক্রমকে গতিশীল করতে গ্রামাঞ্চলে ফলপ্রসূ করে তোলে। গ্রামাঞ্চলের সমাজসেবা কার্যক্রমে কর্মরত বিভিন্ন শক্তি কাঠামো, প্রচার মাধ্যম, বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণে সামাজিক কার্যক্রম পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও 'কার্যক্রমকে সংগঠিত করতে সামাজিক প্রশাসন পদ্ধতি তথ্য সংগ্রহের কাজে সামাজিক গবেষণা পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে।
HSCSocial Work 2nd Paperক্যান্টনমেন্ট কলেজ, যশোর 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।