শেয়ারFacebookWhatsApp

জাতিসংঘের সহায়তায় 'ঢাকা প্রকল্প' কত সালে গৃহীত হয়?

উত্তর: জাতিসংঘের সহায়তায় ঢাকা প্রকল্প, ১৯৫৪ সালে গৃহীত হয়।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

জাতিসংঘের সহায়তায় 'ঢাকা প্রকল্প' কত সালে গৃহীত হয়?

উদ্দীপক

'ক' উপজেলা চেয়ারম্যান গ্রাম উন্নয়ন প্রক্রিয়ার আওতায় তার এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মৌল মানবিক চাহিদা পূরণে ও জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ দান, দরিদ্র-সহায়সম্বলহীন-দিনমজুর ও 'বেকারদের কল্যাণে কর্মসংস্থান প্রকল্পসহ ক্ষুদ্র ঋণদান কর্মসূচি পরিচালনা করা অন্যতম । জনগণের নিজস্ব সম্পদ ও সামর্থের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনগোষ্ঠীর সমস্যা সমাধান ও জীবনমান উন্নয়ন উক্ত কর্মসূচির মূল লক্ষ্য।

নটরডেম কলেজ · 2024

উত্তর

জাতিসংঘের সহায়তায় ঢাকা প্রকল্প, ১৯৫৪ সালে গৃহীত হয়।

উত্তর

শহর সমাজসেবা কার্যক্রম হলো সমষ্টিকেন্দ্রিক সমাজকর্ম কার্যক্রম। শহরসমষ্টি উন্নয়ন মূলত শহরবাসী এবং সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত একটি কার্যক্রম যার মাধ্যমে শহরবাসীর আর্থ- সামাজিক উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক স্থাপনকে বোঝায়। শহরে সমষ্টির ভাগ্য উন্নয়নে গৃহীত সমাজসেবা কার্যক্রমে সমষ্টি সংগঠন পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করা হয়। এর মাধ্যমে শহরজীবনকে সুন্দর করে গড়ে তোলার প্রচেষ্টা চালানো হয়।

উত্তর

উপজেলা চেয়ারম্যান গ্রামীণ সমাজসেবার আওতায় উদ্যোগটি গ্রহণ করেছেন। শহরের সমাজসেবা হলো বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি সেবামূলক কার্যক্রম। এ কার্যক্রম মূলত সমষ্টি উন্নয়ন ভিত্তিক। এর মাধ্যমে শহরের দরিদ্র ও বস্তিতে বসবাসরত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান তথা আর্থ-সামাজিক উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়। উদ্দীপকে 'ক' উপজেলা চেয়ারম্যান গ্রাম উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীর মৌল, মানবিক চাহিদা পূরণেও জীবনমান উন্নয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ দান, দরিদ্র-সহায়সম্বলহীন-দিনমজুর ও বেকারদের কল্যাণে কর্মসংস্থান প্রকল্পসহ ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনা করে। এক্ষেত্রে জনগণের নিজস্ব সম্পদ ও সামর্থের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনগোষ্ঠীর সমস্যা সমাধান ও জীবনমান উক্ত কর্মসূচির মূল লক্ষ্য। উদ্দীপকের এই কর্মসূচি বাংলাদেশ সরকারের গ্রামীণ সমাজসেবা কর্মসূচিকে নির্দেশ করে। কেননা গ্রামীণ সমাজসেবা কর্মসূচি গ্রামের দরিদ্র মানুষদের মৌল মানবিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে জনগণের নিজস্ব সম্পদ ও সামর্থ্যের ব্যবহারের মাধ্যমে ভূমিকা পালন করে। তাই বলা যায়, উদ্দীপকে উপজেলা চেয়ারম্যান গ্রামীণ সমাজসেবা কর্মসূচির আওতায় উদ্যোগটি গ্রহণ করেছেন ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত গ্রামীণ সমাজসেবা কর্মসূচিসমূহে সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা যায়। গ্রামীণ সমাজসেবা কার্যক্রমে গ্রামীণ জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যার সমাধান এবং সার্বিক কল্যাণের লক্ষ্যে সমাজকর্মের মৌলিক পদ্ধতি সমষ্টি উন্নয়ন পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করা হয়। গ্রামীণ সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে প্রকল্পভুক্ত গ্রামে দল ও কর্মী দল গঠন করা হয়। এখানে কর্মী দল গঠনে ১৫-২০ জন সদস্য থাকে, যাতে মহিলারা প্রাধান্য পায়। অপরদিকে, বিভিন্ন ধরনের সংগঠন যেমন— মাদারস ক্লাব, শিশুকল্যাণ কেন্দ্র, ভূমিহীন সমিতি প্রভৃতি সাংগঠনিক কাঠামো সৃষ্টির মাধ্যমে অসংগঠিত ও বিচ্ছিন্ন গ্রামীণ জনগণকে সমষ্টি উন্নয়নকর্মী সংগঠিত করেন। কেননা সংগঠিত জনশক্তিই সমষ্টি উন্নয়নের পূর্বশর্ত । আবার, গ্রামীণ সমাজসেবা কার্যক্রমকে গতিশীল করতে গ্রামীণ সমাজে কর্মরত বিভিন্ন শক্তি কাঠামো, প্রচারমাধ্যম। বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী শিক্ষকদের সম্পৃক্ত করতে সামাজিক কার্যক্রম ও সামাজিক প্রশাসনকে সমষ্টি উন্নয়নকর্মী ব্যবহার করে থাকেন। উদ্দীপকের চেয়ারম্যানের গ্রামীণ সমাজসেবা কর্মসূচিসমূহে সমষ্টি উন্নয়ন পদ্ধতির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মৌল মানবিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়ন সম্ভব। এক্ষেত্রে সমাজকর্ম প্রশাসন, 'সমাজকর্ম গবেষণা ও সামাজিক কার্যক্রম পদ্ধতির প্রয়োগের মাধ্যমে ! গ্রামের সমস্যা, সম্পদ ও হস্তক্ষেপের মাধ্যমে গ্রামীণ সমাজসেবা কার্যক্রমসফল করা সম্ভব। পরিশেষে বলা যায়, উদ্দীপকের গ্রামীণ সমাজসেবা কর্মসূচিতে সমষ্টি উন্নয়ন, সমাজকর্ম গবেষণা, সমাজকর্ম প্রশাসন ও সামাজিক কার্যক্রম পদ্ধতি প্রয়োগ করা যায়।
HSCSocial Work 2nd Paperনটরডেম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।