শেয়ারFacebookWhatsApp

Common Human Needs গ্রন্থটি কে লিখেছেন?

উত্তর: Common Human Needs গ্রন্থটি Charlotte Towle বা চার্লট টোলে লিখেছেন।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

Common Human Needs গ্রন্থটি কে লিখেছেন?

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024

উত্তর

Common Human Needs গ্রন্থটি Charlotte Towle বা চার্লট টোলে লিখেছেন।

উত্তর

সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য নিম্নরূপ- ১. সামাজিক সমস্যাসমূহ সমাজ থেকে উৎপন্ন হয়। সমাজের পরিসরের মধ্যে সৃষ্টি হয় এবং বিস্তার লাভ করে । ২. সামাজিক সমস্যা একটি বিমূর্ত ধারণা। এটি স্পর্শ করা যায় না কিংবা এর কোনো আকার নেই। সমাজের ওপর এর ক্ষতিকর প্রভাব কেবল অনুমান করা যায় । ৩. সামাজিক সমস্যা পরিবর্তনশীল। সামাজিক পরিবর্তনের সাথে সাথে সামাজিক সমস্যার স্বরূপ ও প্রকৃতিতেও পরিবর্তন সাধিত হয়।

উত্তর

উদ্দীপকে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে মৌলমানবিক চাহিদা বসবে। আর মৌল মানবিক চাহিদা যথাযথভাবে না পূরণ হওয়ার কতিপয় কারণ রয়েছে, যা নিচে আলোচনা করা হলো- প্রধানত দৈহিক ও মানসিক বৃদ্ধি ও বিকাশ এবং সামাজিক জীবনের উৎকর্ষতার জন্য যেসব চাহিদা পূরণ করা অপরিহার্য সেগুলোই মৌল মানবিক চাহিদা। মৌল মানবিক চাহিদাগুলো হলো— খাদ্য, বস্ত্র, আবাসন, শিক্ষা, চিকিৎসা এবং চিত্তবিনোদন। উদ্দীপকের চিত্রে মৌলিক মানবিক চাহিদার ধারণাগুলোই উল্লেখ করা হয়েছে। মৌলিক মানবিক চাহিদা নানাবিধ প্রতিবন্ধকতার কারণে যথাযথভাবে পূরণ হয় না। সেগুলো হলো প্রথমত, আয়তনের তুলনায় অধিক পরিমাণে জনসংখ্যা। এত বিপুল পরিমাণ জনসংখ্যার মৌলমানবিক চাহিদা মেটানোর দুরূহ ব্যাপার। অধিক জনসংখ্যার তুলনায় জাতীয় সম্পদের স্বল্পতা। সম্পদের স্বল্পতার কারণে মানুষকে মৌলমানবিক চাহিদা পূরণে হিমশিম খেতে হয়। তৃতীয়ত, অর্থনৈতিক উন্নয়নের হার নিম্ন হলে জাতীয় উন্নয়ন ও প্রবৃদ্ধি কম হয়। কর্মসংস্থান সৃষ্টি হয় না। মানুষ বেকার জীবনযাপন করে। ফলে মৌল মানবিক চাহিদা পূরণের পথে বাধা সৃষ্টি হয়। চতুর্থত, শিল্পায়নের অভাবেও একটি দেশের অর্থনীতি দুর্বল থাকে। ফলে কর্মসংস্থান সৃষ্টি হয় না। যার প্রভাব গিয়ে পড়ে মৌলিক চাহিদা পূরণের ওপর। পঞ্চমত, অনুন্নত কৃষি ব্যবস্থাপনায় সনাতনী পদ্ধতিতে আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা না নিয়ে প্রকৃতির ওপর নির্ভর হয়ে চাষাবাদ করা হয়। ফলে ফসল কাঙ্ক্ষিত মাত্রায় হয় না। যার সরাসরি প্রভাব পড়ে মৌল মানবিক চাহিদা পূরণের ওপর। ষষ্ঠত, প্রাকৃতিক দুর্যোগ কারণে প্রতিবছর ফল - ফসল ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব দুর্যোগ মোকাবিলা প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এটি একটি মৌল মানবিক চাহিদা না পূরণ হওয়ার কারণ। অতএব বলা যায়, উপরিউক্ত কারণগুলোই মৌল মানবিক চাহিদা পূরণের অন্তরায়।

উত্তর

উদ্দীপকের বর্ণিত সমস্যাটি সমাধানে সমাজকর্মীর বহুবিধ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। প্রথমত, মৌল মানবিক চাহিদার পূর্বশর্ত হচ্ছে সামাজিক জরিপ ও গবেষণার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা, যাতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাস্তব ও কার্যকর পরিকল্পনা গ্রহণ সম্ভব হয়। এক্ষেত্রে সমাজকর্মীরা সামাজিক জরিপ ও গবেষণার মাধ্যমে মৌল মানবিক চাহিদার পূরণের সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে। দ্বিতীয়ত, সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি ও কৌশলের আলোকে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর মাঝে সম্পদ চাহিদা সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারে। তৃতীয়ত, স্থানীয় ভিত্তিতে প্রাপ্ত সম্পদ ও সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মৌলিক চাহিদা পূরণের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সমাজকর্মীরা ভূমিকা রাখতে পারে। চতুর্থত, গ্রামীণ ও শহর সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে গ্রাম ও শহর অঞ্চলে দরিদ্র, অসহায় ছিন্নমূল মানুষকে প্রশিক্ষণ প্রদান ও ঋণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারেন। এর সরাসরি প্রভাব পড়বে। পঞ্চমত, বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মৌল মানবিক চাহিদা পূরণের নিশ্চয়তা বিধানে ব্যাপক ভিত্তিতে অবদান রাখতে পারে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি। সামাজিক নিরাপত্তার আওতায় সরকারি সাহায্য, সামাজিক বিমা, শস্য বিমা, বয়স্ক ভাতা, বেকার ভাতা কর্মসুচি থাকা উচিত। এ কর্মসূচিতে সমাজকর্মীর ভূমিকা অনস্বীকার্য। ষষ্ঠত, জনগণের মৌল মানবিক চাহিদা পূরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে বাস্তবমুখী সামাজিক নীতি ও আইন প্রণয়ন করা। গঠনমূলক দলীয় প্রচেষ্টার মাধ্যমে জনগণকে সচেতন করে সামাজিক আন্দোলনের মাধ্যমে ভূমিকা পালন করতে পারেন। অতএব বলা যায়, উপরিউক্তি ভূমিকা পালনের মাধ্যমে মৌল মানবিক চাহিদা পূরণে সমাজকর্মীরা অবদান রাখতে পারে ।
HSCSocial Work 2nd Paperকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।