শেয়ারFacebookWhatsApp

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে কী বোঝায়?

উত্তর: আইনশৃঙ্খলা বাহিনী বলতে ঐ সকল সংস্থাকে বোঝায়, যারা দেশের প্রচলিত আইন যথাযথ প্রয়োগ করে, নাগরিকদের নিরাপত্তা দেয় ও কল্যাণ নিশ্চিত করে। যেসব সংস্থার মাধ্যমে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন সামাজিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলা বিধানে প্রয়োগ করা হয়, তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী বলা হয়। এক্ষেত্রে যারা প্রাতিষ্ঠানিকভাবে আইনের প্রতি অনুগত থেকে সমাজের নিয়ম ও আদর্শ ভঙ্গকারীদের খুঁজে বের করে এবং শাস্তি প্রদান করে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী বলে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে কী বোঝায়?

উদ্দীপক

গ্রাম থেকে মানুষ ক্রমাগত শহরের দিকে ধাবিত হচ্ছে। এসব মানুষের সংখ্যা শহরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে মানুষের নিরাপদ আবাস শহরে এখনো নিশ্চিত হয়নি। ফলে দরিদ্র্য শ্রেণির ঠাঁই হয়েছে শহরের আনাচে কানাচে গড়ে ওঠা বস্তিতে। বস্তির জনজীবন যেমন কষ্টের তেমনি অনিরাপদ। এত সমস্যার মধ্যেও বস্তিবাসী দরিদ্র জনগোষ্ঠী সরকারের একটি প্রতিষ্ঠান থেকে বেশ কিছু সাহায্য সহযোগিতা পেয়ে থাকে। খেলার মাঠ, নিরাপদ পানি, বাচ্চাদের শিক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

Mass শব্দের অর্থ গণ বা বৃহৎ জনগোষ্ঠী।

উত্তর

আইনশৃঙ্খলা বাহিনী বলতে ঐ সকল সংস্থাকে বোঝায়, যারা দেশের প্রচলিত আইন যথাযথ প্রয়োগ করে, নাগরিকদের নিরাপত্তা দেয় ও কল্যাণ নিশ্চিত করে। যেসব সংস্থার মাধ্যমে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন সামাজিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলা বিধানে প্রয়োগ করা হয়, তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী বলা হয়। এক্ষেত্রে যারা প্রাতিষ্ঠানিকভাবে আইনের প্রতি অনুগত থেকে সমাজের নিয়ম ও আদর্শ ভঙ্গকারীদের খুঁজে বের করে এবং শাস্তি প্রদান করে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী বলে।

উত্তর

উদ্দীপকে সরকারি সমাজসেবার শহর সমাজ সেবা কার্যক্রমটি ফুটে উঠেছে। শহর এলাকায় বসবাসরত নিম্ন আয়ের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকার শহর সমাজসেবার আওতায় নানা কার্যক্রম পরিচালনা করে। জাতিসংঘের সহযোগিতায় বাংলাদেশ সরকার সর্বপ্রথম ঢাকা শহরে এ কর্মসূচি চালু করে। শহরে বসবাসরত দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, যেমন— অস্বাস্থ্যকর পরিবেশ, পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, অপরাধপ্রবণতা, মাদকাসক্তি, ভিক্ষাবৃত্তি, নিরক্ষরতা ইত্যাদি সমস্যায় ভোগে। এসব সমস্যা সমাধানে শহর সমাজসেবা বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, শিক্ষামূলক কার্যক্রম, ঋণদান, পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক এবং বিনোদনমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকে। উদ্দীপকে দেখা যায়, গ্রামের মানুষ ক্রমাগত শহরের দিকে ধাবিত হচ্ছে। এতে শহরের আনাচে কানাচে বস্তি সৃষ্টি হচ্ছে। বস্তিবাসীর বিভিন্ন সাহায্য সহযোগিতার ক্ষেত্রে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এসব কার্যক্রম মূলত শহর সমাজসেবা কার্যক্রমের আওতাভুক্ত। এই কার্যক্রমের মাধ্যমে আরও বেশ কিছু কার্যক্রম গ্রহণ করে থাকে। কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকে। বস্তিবাসীর শিক্ষার চাহিদা পূরণের জন্য বয়স্ক শিক্ষাকেন্দ্র, ধৰ্মীয় শিক্ষা, প্রাথমিক ও নৈশ শিক্ষা প্রভৃতি কার্যক্রম গ্রহণ করে থাকে। পরিবেশ উন্নয়নকল্পে সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম গ্রহণ এবং চিত্তবিনোদনমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের কার্যক্রমগুলো শহর সমাজসেবা কার্যক্রমের প্রতিফলন।

উত্তর

শহরের বস্তিবাসীর জীবনমান উন্নয়নে উক্ত কার্যক্রম অর্থাৎ শহর সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহর এলাকায় বসবাসরত নিম্ন আয়ের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে শহর সমাজসেবা নানা ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে। এ সকল কার্যক্রমের মধ্যে অর্থনৈতিক বা বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিক্ষামূলক কার্যক্রম, স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম, পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম ইত্যাদি উল্লেখযোগ্য। উদ্দীপকে এ কার্যক্রমগুলোর কথা উল্লেখ করা হয়েছে । আর এগুলো বাস্তবায়নের মাধ্যমে শহরাঞ্চলের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা সমাধান সম্ভব হবে বলে আশা করা যায়। শহর এলাকার দরিদ্র জনগণের সকল কার্যক্রমের মধ্যে অর্থনৈতিক কার্যক্রমই মুখ্য। এ লক্ষ্যে দুস্থ ও দরিদ্রদের বিভিন্ন বিষয়, যেমন- বাঁশ ও বেতের কাজ, উল বুনন, পাটের কাজ, কার্পেট তৈরি, ইলেকট্রিক ওয়েল্ডিং, ড্রাইভিং প্রভৃতি বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে শহরের দরিদ্র দুস্থ লোকদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য যোগ্য করে গড়ে তোলা হয়। পরবর্তীতে ঋণদান কর্মসূচির মাধ্যমে তাদেরকে পুঁজি সরবরাহ করা হয়। ফলে তারা স্বাবলম্বী হয় এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমের ফলে তারা নিরক্ষরতা থেকে মুক্ত হয় এবং আরও উন্নত জীবনযাপনে সক্ষম হয়। অন্যদিকে স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা হয় এবং পুষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব শেখানো হয়। ফলে তারা সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের সুযোগ পায়। এভাবে শহর সমাজসেবা তাদের জীবনে বহুমুখী উন্নয়নে ফলপ্রসূ ভূমিকা রাখে। পরিশেষে বলা যায়, শহরের বস্তিবাসীর জীবনমান উন্নয়ন এবং দরিদ্র জনগোষ্ঠীর নানা সমস্যা সমাধানে উদ্দীপকে উল্লিখিত শহর সমাজসেবা কার্যক্রমের বিকল্প নেই।
HSCSocial Work 2nd Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।