শহর সমাজসেবা কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগের গুরুত্ব অনস্বীকার্য।
শহরাঞ্চলের বস্তিতে আর্থ-সামাজিক্ জরিপের মাধ্যমে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর সমন্বয়ে দল গঠন, দলীয় নেতৃত্ব সৃষ্টি দলের সামাজিক কার্যাবলি নির্ধারণে আলোচনা ও পরামর্শ প্রদান এবং তদারকি করতে পৌরসমাজকর্মীকে বিভিন্ন কৌশল প্রয়োগ করতে হয়। লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে পৌর সমাজকর্মী ব্যক্তি, দল এবং সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়ন পদ্ধতি, কৌশল ও নীতি প্রয়োগ করতে পারেন শহর সমাজসেবা কর্মীর কাজে সমাজকর্ম পদ্ধতি ও কৌশলের মিল রয়েছে। শিক্ষামূলক কার্যাবলিতে সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ কর্মসূচিতে উদ্বুদ্ধকরণ ও প্রচারণার ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও কৌশল প্রয়োগে সাফল্য বয়ে আনতে পারে। এছাড়াও সমাবেশ, দলীয় সভা, শিক্ষাদান এবং প্রদর্শন কৌশল ব্যবহৃত হয়। পরিবেশ উন্নয়নবিষয়ক কার্যক্রমে সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে সমাজকর্মের সামাজিক কার্যক্রম পদ্ধতি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে ।
তাই বলা যায়, শহরাঞ্চলের শহর সমাজসেবা কার্যক্রমে সমাজকর্মের পদ্ধতি ও কৌশলসমূহ প্রয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে।