উদ্দীপকে উল্লিখিত কর্মসূচিসমূহ হলো গ্রামীণ সমাজসেবার বৃত্তিমূলক প্রশিক্ষণ, সুদমুক্ত ঋণ, মাতৃকেন্দ্র, ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার।
বৃত্তিমূলক প্রশিক্ষণ : গ্রামীণ নিম্ন আয়ের জনগণ বিশেষ করে বেকার ও অর্ধবেকারদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে ঋণ সংস্থানসহ কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণের বিষয়গুলো বহুমাত্রিক । যেমন— সেলাই, এমব্রয়ডারি, বৈদ্যুতিক কার্যক্রম, পাটের কাজ, কাঠের কাজ, তাঁত ও বয়ন কাজ, হাঁস-মুরগি পালন, কম্পিউটার প্রভৃতি।
সুদমুক্ত ঋণদান : লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ঘূর্ণায়মান তহবিল থেকে সুদমুক্ত ঋণদানের ব্যবস্থা করা হয়। যেখানে অনধিক ৫০০০ টাকা ঋণ প্রদান করা হয়।
পল্লি মাতৃকেন্দ্র : ১৯৭৫ সাল থেকে পরিচালিত এ কর্মসূচিতে গ্রামীণ দরিদ্রতম জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য, পুষ্টি, মা ও শিশুর যত্ন, সাক্ষরতা প্রভৃতি বিষয় সচেতনতার মাধ্যমে পরিবার পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়।
ক্ষুদ্র ও কুটিরশিল্প : সুদমুক্ত ঋণদানের মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে যেমন ক্ষুদ্র ও কুটির শিল্পের বিস্তার ঘটানো হয় তেমনি গোষ্ঠী কেন্দ্র, সম্পসারিত পল্লি সমাজকর্ম প্রকল্প প্রভৃতির মাধ্যমে তাদেরকে এক্ষেত্রে নিয়োজিত করা হয়।