উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ কর্মসূচি হচ্ছে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : গ্রামীণ সমাজসেবা মূলত গ্রামের মানুষদের সমষ্টি উন্নয়নকেন্দ্রিক একটি কার্যক্রম। এই কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে গ্রামাঞ্চলের ক্ষুদ্র, প্রান্তিক, কৃষক এবং অন্যান্য দরিদ্র পেশাজীবী শ্রেণীকে সংঘটিত করে সামগ্রিক উন্নয়ন সাধন। প্রধানত গ্রামীণ জনগণের নিজস্ব সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে উন্নয়ন সাধনের উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালনা হয়। এর পরিপ্রেক্ষিতে ভূমিহীন কৃষক, পশ্চাদপদ নারী সমাজ, বেকার যুবকদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ, সুদ মুক্ত ঋণ প্রদান, স্বাক্ষরতা দান ও পুনর্বাসন মূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে গ্রামীণ সমাজ সেবা কার্যক্রমের অধীনে। উদ্দীপকের শিমু ও গ্রামে বাস করে। সে সরকারি কর্মসূচির অধীনে একটি সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে একই সাথে সুদমুক্ত ঋণের সেলাই মেশিন ক্রয় করে। যেটি তার আর্থিক উপার্জনের মাধ্যম হয়ে উঠে। মূলত গ্রামীণ সমাজসেবা কার্যক্রম এখানে বেকার শিমুকে অর্থ উপার্জনের সমর্থ করতে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করেছে এবং পরবর্তীতে অর্থ উপার্জনের জন্য তাকে সুদ মুক্ত ঋণ প্রদান করে সেলাই মেশিন কিনতে সহায়তা করেছে। এর ফলে শিমুর পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে এবং এটি মূলত গ্রামীণ সেবা সমাজসেবা কার্যক্রমের উদ্দেশ্য। তাই বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ কর্মসূচি হচ্ছে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম।