উদ্দীপকের উল্লিখিত কর্মসূচিটির পরিচয় দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কর্মসূচিটি হলো শহর সমাজসেবা কর্মসূচি। শহর সমাজসেবা কার্যক্রম সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিতএদেশের সমাজসেবা কার্যক্রমের মধ্যে সবচেয়ে প্রবীণ। ১৯৪৭ সালে ভারতবর্ষ বিভক্তির ফলে পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) বিপুল সংখ্যক মোহাজেরের (দেশত্যাগী) আগমন ঘটে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আর্থসামাজিক প্রেক্ষাপটে শহরে ব্যাপকহারে উদ্বাস্তু ব্যক্তিদের আগমন ঘটে। ফলে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা। এসব সমস্যা মোকাবিলার জন্য তৎকালীন সরকারের আবেদনের প্রেক্ষাপটে জাতিসংঘের সহায়তায় ১৯৫৫ সালে সরকার Dhaka Urban Community Development Board গঠন করে। এ বোর্ডের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঢাকার কায়েতটুলিতে পরীক্ষামূলকভাবে 'শহর সমাজ উন্নয়ন প্রকল্প'- Urban Community Development Project (UCDP) চালু করা হয়। ১৯৬০ সালে বাংলাদেশের বিভিন্ন শহরে আরও ১২টি প্রকল্প চালু করা হয়। বর্তমানে শহর সমাজেসবা কর্মসূচি সকল জেলায় পরিচালিত হচ্ছে।শহর সমাজসেবা কার্যক্রম সমষ্টি উন্নয়নভিত্তিক একটি কার্যক্রম। এক্ষেত্রেশহরাঞ্চলের দরিদ্র ও বস্তিতে বসবাসরত জনগোষ্ঠীর জীবনযাত্রার মানের উন্নয়ন তথা তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য কর্মসূচি পরিচালিত হয়। অর্থাৎ শহর সমাজসেবা সমাজকর্মের সমষ্টি উন্নয়নভিত্তিক এমন একটি কার্যক্রম যেখানে শহরের জনগণের এবং সরকারি আর্থিক ও কারিগরি সহায়তার মাধ্যমে জীবনমানের উন্নয়নের চেষ্টা করা হয়।উদ্দীপকের তথ্যের সাথে শহর সমাজসেবা কার্যক্রমের পরিচয় মিলে যাওয়ায় বলা যায়, উল্লিখিত কর্মসূচিটি হলো শহর সমাজসেবা।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত কর্মসূচিটির পরিচয় দাও।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর