উদ্দীপকের আলোকে শহরাঞ্চলের দরিদ্র, সাধারণ ও বস্তিবাসী জনগণের জীবনমান উন্নয়নে উক্ত কর্মসূচির ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: শহরের দরিদ্র ও রস্তিবাসী জনগণের জীবনমান উন্নয়নে শহর সমাজসেবা কার্যক্রম অগ্রণী ভূমিকা পালন করে।শহরের বঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর সার্বিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে USS প্রথমেই অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করে। শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার যুবক ও যুব নারী এবং মহিলাদের কুটির শিল্পসহ বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে। সেলাই, বুনন, বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত, কম্পিউটার মেরামত ইত্যাদি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়। দ্বিতীয়ত, শিক্ষা বিষয়ক কার্যক্রমের মাধ্যমে অজ্ঞ ও নিরক্ষর জনগণকে শিক্ষিত করার জন্য বয়স্ক শিক্ষাকেন্দ্র, প্রাথমিক ও নৈশ বিদ্যালয় পরিচালনা, সাধারণ পাঠাগার স্থাপন, ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা, সামাজিক শিক্ষা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে। যা তাদেরকে সমস্যা সম্পর্কে সচেতন, সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও নেতৃত্বের বিকাশ ঘটায়। তৃতীয়ত, শহরের বস্তি এলাকায় পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজনীয়তার ব্যাপারে সচেতনতা তৈরির পাশাপাশি স্বেচ্ছা শ্রমের মাধ্যমে পরিবেশের উন্নয়ন ঘটায়। চতুর্থত, শহরবাসীর জন্য স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কার্যক্রমের মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করে। এর মধ্যে রয়েছে- দাতব্য চিকিৎসালয় ও স্বাস্থ্যকেন্দ্র, মাতৃকল্যাণ ও শিশুকল্যাণ কেন্দ্র, পরিবার পরিকল্পনা ইত্যাদি। পঞ্চমত, শহরের মানুষের চিত্তবিনোদনমূলক চাহিদা পূরণে খেলার মাঠ, শিশু পার্ক স্থাপন, কমিউনিটি সেন্টার স্থাপনসহ অন্যান্য কার্যক্রমের ভূমিকা উল্লেখযোগ্য। ষষ্ঠত, পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে ছোট উদ্যোগগ্রহণের ক্ষেত্রে বিনা সুদে ঋণদান কর্মসূচি কার্যকর ভূমিকা রাখে। শহর সমাজসেবা কার্যক্রমের কার্যকর পদক্ষেপের কারণে ঢাকার কায়েতটুলী থেকে আজ সাড়া বাংলাদেশে ৮০টি ইউনিটে পরিচালিত হচ্ছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে শহরাঞ্চলের দরিদ্র, সাধারণ ও বস্তিবাসী জনগণের জীবনমা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর