উক্ত সমাজসেবা অধিদপ্তরের কর্মসূচি জনাব আক্রামের কর্মসূচির চেয়ে আরও বিস্তৃত- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: গ্রামীণ সমাজসেবা কর্মসূচি জনাব আক্রামের কর্মসূচির চেয়ে আরও বিস্তৃত। এই মন্তব্যটি যথার্থ কারণ হলো- গ্রামীণ সমাজসেবা কর্মসূচি একটি সরকার পরিচালিত বহুমুখী ও দীর্ঘমেয়াদি উদ্যোগ, যা জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়, সেখানে জনাব আক্রামের কর্মসূচি স্থানীয় বা ইউনিয়ন পর্যায়ের একটি উদ্যোগ। গ্রামীণ সমাজসেবা কর্মসূচি বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এটি ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। অপরপক্ষে, জনাব আক্রামের কর্মসূচি শুধু নির্দিষ্ট একটি ইউনিয়ন বা এলাকা নিয়ে কাজ করে। গ্রামীণ সমাজসেবা কর্মসূচির কার্যক্রমের পরিধি তুলনামূলকভাবে অনেক বিস্তৃত ও বৈচিত্র্যময়। এই কর্মসূচির আওতায় আর্থসামাজিক উন্নয়নে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করা হয়। এজন্যই এ কর্মসূচিতে সুদমুক্ত ঋণ কার্যক্রম, বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ, স্বনির্ভর গোষ্ঠী গঠন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, মাতৃসেবা ও শিশুর পুষ্টি, নারী ক্ষমতায়নের মতো বিচিত্র রকমের কর্মসূচি স্থান পেয়েছে। অপরপক্ষে জনাব আক্রামের কর্মসূচিতে সুদমুক্ত ক্ষুদ্রঋণের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা ও শিশুরক্ষা এবং শিশু উন্নয়নের মতো কর্মসূচি রয়েছে, যা গ্রামীণ সমাজসেবা কর্মসূচির তুলনায় কম বৈচিত্র্যময়। আবার, গ্রামীণ সমাজসেবার বিভিন্ন কর্মসূচির আওতায় লাখ লাখ উপকারভোগী রয়েছে। ইউনিয়নভিত্তিক হওয়ায় যা আক্রাম সাহেবের কর্মসূচিতে তুলনামূলকভাবে কম।সুতরাং বলা যায়, গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের পরিসর বিস্তৃতি ও বৈচিত্র্যের বিচারে আক্রাম সাহেবের কর্মসূচির চেয়ে আরও বেশি বিস্তৃত।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত সমাজসেবা অধিদপ্তরের কর্মসূচি জনাব আক্রামের কর্মসূচির চেয়ে আরও …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর