“উদ্দীপকে ইঙ্গিতকৃত কর্মসূচিটি গ্রামীণ জনগণের উন্নয়নে ভূমিকা রাখতে পারে"- মতামত দাও।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত কর্মসূচিটি অর্থাৎ গ্রামীণ সমাজসেবা কার্যক্রম জ্ঞবাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।গ্রামীণ সমাজসেবা বলতে সমষ্টি উন্নয়ন পদ্ধতির ওপর নির্ভরশীল গ্রাম উন্নয়নমূলক কর্মসূচিকে বোঝায়। এটি একটি বহুমুখী উন্নয়ন প্রক্রিয়া। এর মাধ্যমে গ্রামাঞ্চলের জনগণের নিজস্ব সম্পদ ও সামর্থ্যের সদ্ব্যবহারের মাধ্যমে তাদের চাহিদা পূরণ, সমস্যা সমাধান এবং সার্বিক কল্যাণ সাধনের প্রচেষ্টা চালানো হয়। সর্বপ্রথম ১৯৭৪ সালে এ কর্মসূচি তার কার্যক্রম শুরু করে যার ইঙ্গিত উদ্দীপকে দেওয়া হয়েছে।গ্রামীণ সমাজসেবা কর্মসূচি গ্রামাঞ্চলের নিম্ন আয়ের জনগণ বিশেষত বেকার ও অর্ধ বেকারদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে ঋণসহ কর্মসংস্থানের ব্যবস্থা করে। জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের প্রথম পদক্ষেপ হিসেবে গ্রামীণ সমাজসেবা আর্থ-সামাজিক জরিপের মাধ্যমে কর্মদল গঠন করে এবং একই লক্ষ্য ও উদ্দেশ্যভিত্তিক এ দলগুলোর মাধ্যমে বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করা হয়। এছাড়া এ কর্মসূচির আওতায় গ্রামীণ জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টিজ্ঞান প্রদান, বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, খাবার স্যালাইন তৈরি ইত্যাদি বিষয়ে শিক্ষা ও সচেতনতা সৃষ্টি করা হয়। এর আওতায় স্বল্প বা বিনামূল্যে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। শিশু ও মাতৃস্বাস্থ্য রক্ষার্থে প্রতিরোধমূলক টিকাদান কর্মসূচিসহ মায়েদের প্রজনন স্বাস্থ্য নিশ্চিতের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। গ্রামীণ জনগণের অজ্ঞতা ও নিরক্ষরতা দূরীকরণের জন্য গ্রামীণ সমাজসেবা কর্মসূচির আওতায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষা চালু করা হয়। এর ফলে বয়স্ক ও কিশোর বয়সী ছেলেমেয়েদের স্বাক্ষর জ্ঞান, সাধারণ মৌলিক জ্ঞান ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া সম্ভব হয়। তাই বলা যায়, গ্রামাঞ্চলের অসহায় ও দুঃস্থ জনগণের ভাগ্যোন্নয়নে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
“উদ্দীপকে ইঙ্গিতকৃত কর্মসূচিটি গ্রামীণ জনগণের উন্নয়নে ভূমিকা রাখতে …
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর