উদ্দীপকে কবিরের প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত দেখাও।
উত্তর: উদ্দীপকে কবিরের প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠানটি বাংলাদেশ। সরকারের শহর সমাজসেবা (USS) কার্যক্রমের অন্তর্ভুক্ত।শহর এলাকার মানুষের জন্য সমাজসেবামূলক সরকারি কার্যক্রম হলো Urban Social Service বা শহর সমাজসেবা। এ কার্যক্রমের অধীনে শহর এলাকায় শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার যুবক ও যুব নারী এবং মহিলাদের কুটির শিল্পসহ বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- (ক) সেলাই ও উল বুনন; (খ) পাট, বাঁশ ও বেতের কাজ; (গ) কার্পেট, মাদুর ও পুতুল তৈরি; (ঘ) বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের কাজ; (ঙ) মোটর ড্রাইভিং, বাইসাইকেল ও রিকশা মেরামত; (চ) কম্পিউটার, রেডিও ও টিভি মেরামত; (ছ) টাইপ ও শর্টহ্যান্ড; (জ) দর্জিবিজ্ঞান, এমব্রয়ডারি, বাটিক ও ব্লক; (ঝ) সূচিশিল্প, পোশাক তৈরি, পাটের কাজ প্রভৃতি। সুতরাং দেখা যাচ্ছে, কবিরের ড্রাইভিং ও মোটরসাইকেল চালনা প্রশিক্ষণ মূলত USS কার্যক্রমেরই প্রশিক্ষণ।অতএব বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত কার্যক্রমটি হলো শহর সমাজসেবা।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কবিরের প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের কোন ক…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর