উদ্দীপকে নির্দেশিত বাংলাদেশ সরকারের উক্ত সেবাকর্মের উদ্দেশ্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত শহর সমাজসেবা (USS) কার্যক্রমের সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে।শহর সমাজসেবা একটি বহুমুখী কর্মসূচি, যার মূল উদ্দেশ্য হচ্ছে শহর এলাকায় বসবাসরত বঞ্চিত ও দরিদ্র শ্রেণির আর্থসামাজিক ও জীবনমানের উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে শহর এলাকায় সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন সাধন করা। অন্যান্য উদ্দেশ্যের মধ্যে রয়েছে- শহর এলাকার সমস্যা ও চাহিদাসমূহ চিহ্নিতকরণ এবং বস্তিবাসীদের বসবাসের পরিবেশ উন্নয়ন। বস্তিবাসীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান এবং। আত্মকর্মসংস্থানের জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ। বিপন্ন পরিবেশে বসবাসরত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ এবং আর্থসামাজিক উন্নযনের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন। গ্রাম থেকে শহরে স্থানান্তরিতদের গ্রামের ফিরে যেতে উদ্বুদ্ধকরণ। বস্তিবাসী এবং শহরের সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে সমন্বয় সাধন। প্রাথমিক চিকিৎসা সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদান। স্থানীয় নেতৃত্ব সৃষ্টিতেও প্রকল্প সমন্বয় পরিষদ গঠন এবং চাহিদা ও সম্পদের মধ্যে ভারসাম্য স্থাপনের লক্ষ্যে কল্যাণমুখী কর্মসূচির উদ্যোগ গ্রহণ। শহরে বসবাসরত দরিদ্রদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা।অতএব বলা যায়, শহরাঞ্চলের বঞ্চিত ও দরিদ্র মানুষের সার্বিক কল্যাণে শহর সেবা কার্যক্রম পরিচালিত হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বাংলাদেশ সরকারের উক্ত সেবাকর্মের উদ্দেশ্য বিশ্লে…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর